Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পিএম

কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার

গ্রেফতারদের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।

Advertisement

কুমিল্লায় ডিবির বিশেষ অভিযানে কুখ্যাত রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডারকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ও কুমিল্লার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেফতারদের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।

গ্রেফতাররা হলেন, ‘টিম র’-এর গ্যাং প্রধান ইমরান হোসেন রতন (১৯)। তার বিরুদ্ধে খুন, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্রসহ ৯টি গুরুতর মামলা রয়েছে।

সাইফুল ইসলাম (২০) এর বিরুদ্ধে একই অভিযোগে ১০টি মামলা রয়েছে। ‘ক্রাইম সেটআপ’-এর প্রধান মো. সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ (২৪) ও রবিউল ইসলাম নবী ওরফে ‘কিং মেকার’ (২৪)। উভয়ের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির মামলা রয়েছে।

ডিবি পুলিশ জানায়, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্বস্তি ফেরাতে কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশনায় গত ১০ দিন ধরে জেলাজুড়ে ডিবি ও পুলিশের যৌথ চিরুনি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে প্রায় ২ হাজারেরও বেশি সন্দেহভাজন কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়। তবে অপরাধের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা না থাকা বাকিদের সতর্কতামূলক মুচলেকা নিয়ে পুনর্বাসনের স্বার্থে স্ব-স্ব অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, আমরা গ্যাং কালচার নির্মূল করব। কিশোরদের অপরাধে প্ররোচিত বা পৃষ্ঠপোষকতায় জড়িত গডফাদারদের খুঁজে বের করা হবে। জেলা থেকে কিশোর গ্যাং কালচার সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এ সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, সন্তানরা কার সঙ্গে চলাফেরা করছে এবং কোথায় সময় কাটাচ্ছে—সে বিষয়ে সর্বোচ্চ সচেতন থাকতে সর্বস্তরের অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

নিরাপদ খাদ্য উৎপাদন ও কারিগরি শিক্ষায় দেশকে এগিয়ে নিতে হবে: কৃষিমন্ত্রী

নিরাপদ খাদ্য উৎপাদন ও কারিগরি শিক্ষায় দেশকে এগিয়ে নিতে হবে: কৃষিমন্ত্রী

আইসক্রিম খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা

আইসক্রিম খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আটক ৩৬৩

ছাত্রদল নেতার সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস

কুমিল্লায় তোলপাড় ছাত্রদল নেতার সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস

কারিগরি শিক্ষানির্ভর শিক্ষানীতি জাতির জন্য অত্যন্ত প্রয়োজন

এমপি মনিরুল হক কারিগরি শিক্ষানির্ভর শিক্ষানীতি জাতির জন্য অত্যন্ত প্রয়োজন

আরও পড়ুন

গাজী কেডি ফাউন্ডেশনের উদ্যোগ পটিয়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

পটিয়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

দুই পায়ের শক্তি হারিয়েও শিক্ষার আলো ছড়াচ্ছেন অপূর্ব

দুই পায়ের শক্তি হারিয়েও শিক্ষার আলো ছড়াচ্ছেন অপূর্ব

গুদামের সামনে ৫৮ ট্রাক সার, মাঠে সারের জন্য হাহাকার

গুদামের সামনে ৫৮ ট্রাক সার, মাঠে সারের জন্য হাহাকার

খাগড়াছড়ি শহরে ঘুরে বেড়াচ্ছিল চিতা বিড়াল, অতঃপর...

খাগড়াছড়ি শহরে ঘুরে বেড়াচ্ছিল চিতা বিড়াল, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম