Logo
Logo
×

Advertisement

রাজনীতি

প্রতিটি আসনে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম

প্রতিটি আসনে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব

Advertisement

দেশের প্রতিটি জেলা ও সংসদীয় আসনে সংসদ-সদস্যদের নেতৃত্বে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন জামায়াত থেকে নির্বাচিত পাবনা-১ আসনের সংসদ-সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান। 

একই সঙ্গে প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের ভূত ও অভিযুক্ত কর্মকর্তাদের শুধু বদলি না করে খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। 

বুধবার জাতীয় সংসদে একটি বিলের সংশোধনী প্রস্তাবের ওপর বক্তব্য দেওয়ার সময় স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ প্রস্তাব ও দাবি জানান তিনি।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমিরের দোকান পুড়িয়ে দেওয়া ও লুটপাটের ঘটনার প্রসঙ্গ টেনে ব্যারিস্টার নাজিবুর রহমান বলেন, আমরা ফ্যাসিবাদবিরোধী অনেক কথাই অনেকভাবে বলি, সুন্দর সুন্দর বুলি কপচাই। কিন্তু এই ফ্যাসিবাদকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, এর শিকড় যদি উপড়ে ফেলতে না পারি, তাহলে এই দেশ ভুক্তভোগী হবে এবং কোনো আইনের সুফল জনগণ ভোগ করতে পারবে না।

নিজের নির্বাচনি এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে এই সংসদ-সদস্য জানান, ওই ওসি ফেসবুকে আওয়ামী লীগের প্রশংসা করেছেন এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ ও পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, সম্প্রতি এক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রকাশ্যে ওই ওসিকে হুমকি দিয়ে বলেছেন, তিনি মুখ খুললে ওসি থাকতে পারবেন না। প্রধানমন্ত্রীর দপ্তরের একজন সচিব পদমর্যাদার ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ে থাকার কারণে ওই ওসির বদলি বা কোনো শাস্তি হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন

৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন

ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা: প্রধানমন্ত্রী

ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা: প্রধানমন্ত্রী

‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’

‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’

‘চাঁদাবাজ আমি হলেও আমাকে হ্যান্ডকাপ পরান’

‘চাঁদাবাজ আমি হলেও আমাকে হ্যান্ডকাপ পরান’

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে

গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

‘মসজিদের কমিটি নিয়েও টানাটানি’

‘মসজিদের কমিটি নিয়েও টানাটানি’

প্রতিটি আসনে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব

প্রতিটি আসনে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব

বিদেশে বসে মানুষ হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না: রিজভী

বিদেশে বসে মানুষ হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না: রিজভী

‘শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে গেছে রাজনৈতিক আশ্রয়ের জায়গা’

‘শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে গেছে রাজনৈতিক আশ্রয়ের জায়গা’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম