Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বৃষ্টিতে ভিজে নাশকতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম

বৃষ্টিতে ভিজে নাশকতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের নেতৃত্বে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাটাবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

মিছিলের সামনে প্রতীকী ফাঁসির মঞ্চ নিয়ে অংশ নেন নেতাকর্মীরা। মঞ্চটিতে লেখা ছিল, ‘খুনি হাসিনা দেশে আয়, ফাঁসি মঞ্চ রেডি আছে’।

মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধরে জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল

রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল

বাড্ডায় বাসের ধাক্কায় গুরুতর আহত কেন্দ্রীয় ছাত্রদল নেতা শফিক

বাড্ডায় বাসের ধাক্কায় গুরুতর আহত কেন্দ্রীয় ছাত্রদল নেতা শফিক

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার বিরুদ্ধে ছাত্রদলের লিফলেট বিতরণ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার বিরুদ্ধে ছাত্রদলের লিফলেট বিতরণ

চাঁদার পৌনে ৪ লাখ টাকা ফেরত দিলেন ছাত্রদল নেতা

যুগান্তরে সংবাদ প্রকাশ চাঁদার পৌনে ৪ লাখ টাকা ফেরত দিলেন ছাত্রদল নেতা

‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’

‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’

আরও পড়ুন

ফ্যাসিস্ট আ’লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনার’ হুঁশিয়ারি সাদিক কায়েমের

ফ্যাসিস্ট আ’লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনার’ হুঁশিয়ারি সাদিক কায়েমের

জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

বৃষ্টিতে ভিজে নাশকতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

বৃষ্টিতে ভিজে নাশকতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

আওয়ামী লীগকে ‘আন্তঃসীমান্ত সন্ত্রাসী’ আখ্যা সারজিস আলমের

আওয়ামী লীগকে ‘আন্তঃসীমান্ত সন্ত্রাসী’ আখ্যা সারজিস আলমের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম