Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রনজিতের রিসোর্টে গোপন সভায় ব্যানার হাতে থাকা ওমর ফারুক গ্রেফতার

Icon

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১১ পিএম

রনজিতের রিসোর্টে গোপন সভায় ব্যানার হাতে থাকা ওমর ফারুক গ্রেফতার

ওমর ফারুক

Advertisement

সিলেটের গোয়াইনঘাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের আলোচিত সভায় ব্যানার হাতে দাঁড়িয়ে থাকা নিষিদ্ধ জেলা ছাত্রলীগ নেতা ওমর ফারুককে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের নিজ গ্রাম লম্বাবাঁক থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ওমর ফারুক নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। সম্প্রতি সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল এলাকায় একটি রিসোর্ট ভাড়া নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সভা করার ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

গত ৮ নভেম্বর রাতে গোয়াইনঘাটের রাতারগুল এলাকার সোহেল স্কয়ার ইকো রিসোর্টে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রনজিত চন্দ্র সরকার। সভার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

ভিডিওতে দেখা যায়, রনজিত চন্দ্র সরকার বক্তব্য দেওয়ার সময় তার পেছনে (ডান পাশে) দলীয় ব্যানার হাতে দাঁড়িয়ে রয়েছেন ওমর ফারুক। এ ঘটনায় তার পরিচয় নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

উল্লেখ্য, রিসোর্টে ওই সভা আয়োজনের ঘটনায় গত ১১ নভেম্বর গোয়াইনঘাট থানা পুলিশ বাদী হয়ে রনজিত চন্দ্র সরকারসহ ১৯৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। এছাড়া গত ১৭ নভেম্বর রাতে জামালগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। ওমর ফারুক ওই মামলারও এজাহারভুক্ত আসামি।

এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওমর ফারুককে বৃহস্পতিবার ভোরে জামালগঞ্জের লম্বাবাঁক গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি জামালগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জবি ছাত্রদল

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জবি ছাত্রদল

ভূঞাপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

ভূঞাপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

এমপির বাড়ির কাছে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

এমপির বাড়ির কাছে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

আতঙ্ক ছড়াতে মালয়েশিয়া থেকে ৫০০ টাকা দেন ছাত্রলীগ নেতা, অতঃপর...

আতঙ্ক ছড়াতে মালয়েশিয়া থেকে ৫০০ টাকা দেন ছাত্রলীগ নেতা, অতঃপর...

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হিমেল গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হিমেল গ্রেফতার

আরও পড়ুন

গোপালগঞ্জের অস্থিরতায় রুট পরিবর্তন, চুয়াডাঙ্গা-দর্শনা হয়ে বেনাপোলে রূপসী বাংলা

গোপালগঞ্জের অস্থিরতায় রুট পরিবর্তন, চুয়াডাঙ্গা-দর্শনা হয়ে বেনাপোলে রূপসী বাংলা

রংপুরে দুই দিনে ৪০০ মিটারের মধ্যে তিন বাসে আগুন

রংপুরে দুই দিনে ৪০০ মিটারের মধ্যে তিন বাসে আগুন

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি

দর্শনা পৌরসভার সাবেক মেয়র হাবু ঢাকায় গ্রেফতার

দর্শনা পৌরসভার সাবেক মেয়র হাবু ঢাকায় গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম