ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি খুঁড়ার সময় বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে বেজপাড়ার বেহারী কলোনীর বাদলের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সাতক্ষীরা জেলার কালিগঞ্জ গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)।
পুলিশ ও শ্রমিকরা জানান, সকালে বাদলের বাড়ির পেছনে স্তূপ করে রাখা মাটি খুঁড়ার কাজ করছিলেন তারা। একপর্যায়ে হঠাৎ কোদালের কোপ লেগে বোমা বিস্ফোরণ ঘটলে দুজন আহত হন। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহতদের একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিস্ফোরিত বোমার বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে অনেক আগে কেউ বোমাগুলো মাটির নিচে পুঁতে রেখেছিল। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত চলছে।
এদিকে, কয়েকদিন শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরমধ্যে এই ঘটনায় আশপাশে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
