Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদ্রাসাটির ২৭ ছাত্রীর সবার বাল্যবিয়ে—আলিম পরীক্ষায়ও শতভাগ ফেল

Icon

তৌহিদ জামান, যশোর

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম

মাদ্রাসাটির ২৭ ছাত্রীর সবার বাল্যবিয়ে—আলিম পরীক্ষায়ও শতভাগ ফেল

দর্গাহপুর মহিলা আলিম মাদ্রাসা। ছবি: যুগান্তর

Advertisement

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের দর্গাহপুর মহিলা আলিম মাদ্রাসা থেকে চলতি বছর আলিম (এইচএসসি সমমান) পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের শতভাগ ফেল করেছে। ওই প্রতিষ্ঠান থেকে আট জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

সরেজমিনে জানা গেছে, দর্গাহপুর মাদ্রাসার শিক্ষার্থীদের বিয়ে হয়ে যাওয়ার কারণে অনেকেই ক্লাসে আসতেন না।

দর্গাহপুর মহিলা আলিম মাদ্রাসার প্রিন্সিপ্যাল মো. আব্দুল কুদ্দুস জানিয়েছেন, আলিম শ্রেণিতে ২৭ শিক্ষার্থী ভর্তি হয়েছিল। তার মধ্যে পরীক্ষার জন্যে রেজিস্ট্রেশন করে ১০ জন। তবে, পরীক্ষায় অংশ নেয় ৮ জন, যাদের সবাই ফেল করে।

কারণ হিসেবে মাদ্রাসার শিক্ষকরা বলেছেন, অধিকাংশ গরিব ঘরের মেয়ে এখানে পড়তে আসে। ভর্তির পরপরই তাদের অভিভাবকরা মেয়েকে বিয়ে দিয়ে দেন। এবার যে ২৭ জন ভর্তি হয়েছিল, তাদের সবারই বিয়ে হয়ে গেছে। বিয়ের পর আর পড়ালেখায় তেমন আগ্রহ থাকে না। তাছাড়া, মাদ্রাসার মাধ্যমিক পর্যায়ে বেশ কয়েকটি এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে একটি বিষয়ের শিক্ষক ঘাটতি রয়েছে। মাত্র অর্ধ কিলোমিটারের মধ্যে আরেকটি মাদ্রাসা থাকা ফলাফল বিপর্যয়ের অন্যতম কারণ বলে জানান তারা।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানে ইবতেদায়ি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে। এখানে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ২৫৪। শিক্ষকের সংখ্যা ইবতেদায়ি পর্যায়ে চার জন, মাধ্যমিক পর্যায়ে ছয় জন এবং দ্বাদশ শ্রেণি পর্যায়ে প্রিন্সিপ্যাল, ভাইস প্রিন্সিপ্যালসহ শিক্ষক রয়েছেন ১০ জন। মাধ্যমিক পর্যায়ে সাধারণ গণিত, শারীরিক শিক্ষা, সমাজবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, কৃষি বিজ্ঞান এবং কলেজ পর্যায়ে সহকারী মৌলভী (কারি) বিষয়ে শিক্ষক নেই। ১৯৯৩ সালে এই প্রতিষ্ঠানটি আলিম পর্যায়ের অনুমতি পায়।  

প্রিন্সিপ্যাল মো. আব্দুল কুদ্দুস বলেন, যে ৮ জন ফেল করেছে, তাদের সবাই আইসিটি বিষয়ে এবং তিনজন আলাদা তিন বিষয়ে ফেল করেছে। আইসিটি শিক্ষক না থাকায় এ অবস্থা বলে তিনি দাবি করেন। অবশ্য, গত বছর ফলাফল বেশ ভাল ছিল বলে তিনি জানান। গতবার ১০ জনের মধ্যে ৯ জনই পাশ করেছিল।

পরীক্ষার ফলাফল ও মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুজ্জামান বলেন, খারাপ ফলাফলকারী প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে ইতঃপূর্বে আমরা বসেছি। আলাদা করে বসার সময় হয়ে ওঠে না। কিন্তু একটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের এতো ব্যয়, অথচ তার আউটপুট শূন্য- এভাবে তো চলতে পারে না। 

বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার বলেন, আপনার মাধ্যমেই বিষয়টি জানতে পারলাম। আলিম ক্লাসের শিক্ষার্থী, মানে তাদের ১৮ বছরই তো হয়নি। কিভাবে তাদের বিয়ে হয়ে যাচ্ছে, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

অর্ধকোটি টাকার চোরাই সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক ৫

অর্ধকোটি টাকার চোরাই সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক ৫

৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পরিপত্র জারি

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পরিপত্র জারি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি

কেশবপুরে সাংবাদিককে ধরে পুলিশে দিলেন এনসিপি কর্মীরা

কেশবপুরে সাংবাদিককে ধরে পুলিশে দিলেন এনসিপি কর্মীরা

আরও পড়ুন

মাদ্রাসাটির ২৭ ছাত্রীর সবার বাল্যবিয়ে—আলিম পরীক্ষায়ও শতভাগ ফেল

মাদ্রাসাটির ২৭ ছাত্রীর সবার বাল্যবিয়ে—আলিম পরীক্ষায়ও শতভাগ ফেল

ছাত্রদল নেতার বিরুদ্ধে ভুয়া টেন্ডারের অভিযোগ

ছাত্রদল নেতার বিরুদ্ধে ভুয়া টেন্ডারের অভিযোগ

নিজ বাড়ির আঙিনা থেকে শিশুর লাশ উদ্ধার

নিজ বাড়ির আঙিনা থেকে শিশুর লাশ উদ্ধার

গোপালগঞ্জে সরকারের কৌশল কী?

গোপালগঞ্জে সরকারের কৌশল কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম