Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাছের চারা খাওয়ায় গরু মালিকের বিরুদ্ধে সিটি করপোরেশনের জিডি

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম

গাছের চারা খাওয়ায় গরু মালিকের বিরুদ্ধে সিটি করপোরেশনের জিডি

ফাইল ছবি

Advertisement

নগরীকে সবুজ করতে গাছ লাগিয়েছিল খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। কিন্তু সেই সবুজায়ন প্রকল্পের চারাগাছ খেয়ে ফেলছে গরু। মুজগুন্নী মহাসড়কে সদ্য রোপণ করা ২০০টিরও বেশি গাছ ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে ৮ থেকে ৯টি গরুর বিরুদ্ধে। গরুগুলোর মালিককে বারবার সতর্ক করেও কাজ না হওয়ায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাছ রক্ষায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে কেসিসি।

ঘটনাটি খুলনা সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের নতুন রাস্তা থেকে বিজিবি ৩ নম্বর গেট পর্যন্ত মুজগুন্নী মহাসড়কের। সেখানে নগরীকে সবুজ ও পরিবেশবান্ধব করতে গাছ রোপণ করা হয়েছিল। কিন্তু স্থানীয় বাসিন্দা মৃত বশির উল্লাহ ওরফে বসুমিয়ার ছেলে শেখ মো. ইব্রাহিমের পালিত ৮ থেকে ৯টি গরু ছেড়ে রাখার কারণে সদ্য রোপণ করা গাছগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব শেখ মো. জুলফিকার আলী।

তিনি জানান, বারবার সতর্ক করা হলেও গরুগুলোর মালিক সেগুলো অবাধে ছেড়ে রাখছেন। এতে গাছের ক্ষতি হচ্ছে, বিঘ্নিত হচ্ছে কেসিসির নগর সবুজায়ন প্রকল্প। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, গাছ রক্ষায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি করতে হয়েছে।

সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে খুলনা সিটি করপোরেশন নগরীতে ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। এর মধ্যে বিভিন্ন উন্মুক্ত স্থানে প্রায় ২৩ হাজার ৫০০টি গাছ রোপণ করা হয়েছে। বিশেষায়িত হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের এলাকা, মুজগুন্নী মহাসড়কের নতুন রাস্তা মোড় থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনাল পর্যন্ত, নিরালার মোড়, নিরালা সিটি কলেজ হোস্টেলের সামনের এলাকা এবং নিরালা তাবলিগ মসজিদের সামনের অংশসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব গাছ রোপণ করা হয়েছে।

তবে গাছ লাগানোর পর সেগুলো বাঁচিয়ে রাখার দায়িত্ব এখন আর শুধু পরিচর্যার মধ্যে সীমাবদ্ধ নেই। কোথাও গাছের জায়গা দখল, কোথাও নির্মাণসামগ্রীর চাপ, আবার কোথাও গবাদিপশুর খাদ্য তালিকায় ঠাঁই পাচ্ছে নগরীর নতুন চারাগুলো।

এ পরিস্থিতিতে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) রাজিব আহমেদ স্বাক্ষরিত একটি পত্রে নগরীর বিভিন্ন স্থানে রোপণ করা গাছের ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনারকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি খুলনা সদর, সোনাডাঙ্গা মডেল, খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানার ওসি এবং কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন অভিযোগ করে জানান, খানজাহান আলী থানার ওসিকে বৃক্ষসহ সড়কের পাশে বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকানপাটের বিষয়ে অবগত করা হলেও তিনি বিষয়টি গুরুত্ব দেননি। এমনকি ফোন করলেও সাড়া পাওয়া যায় না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা নিহত

খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা নিহত

জমা দেওয়া অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা

জমা দেওয়া অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা

খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিরাপত্তার চাদরে ঢাকা সুন্দরবন

নিরাপত্তার চাদরে ঢাকা সুন্দরবন

সুন্দরবনে রাস উৎসব উপলক্ষে কঠোর নিরাপত্তা, যাতায়াতে যে ৫ রুট

সুন্দরবনে রাস উৎসব উপলক্ষে কঠোর নিরাপত্তা, যাতায়াতে যে ৫ রুট

খুলনার ১০ জেলায় সাত দিনে গ্রেফতার ১৪৩৪

খুলনার ১০ জেলায় সাত দিনে গ্রেফতার ১৪৩৪

আরও পড়ুন

সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগ

সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগ

কোনো কাজই ঘুস ছাড়া হয় না যে অফিসে

কোনো কাজই ঘুস ছাড়া হয় না যে অফিসে

যুবলীগ নেত্রীকে ওসি, ‘আমার কাছে এলে তোমার কোনো ব্যথাই আর থাকবে না’

যুবলীগ নেত্রীকে ওসি, ‘আমার কাছে এলে তোমার কোনো ব্যথাই আর থাকবে না’

গাছের চারা খাওয়ায় গরু মালিকের বিরুদ্ধে সিটি করপোরেশনের জিডি

গাছের চারা খাওয়ায় গরু মালিকের বিরুদ্ধে সিটি করপোরেশনের জিডি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম