Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সুন্দরবনে রাস উৎসব উপলক্ষে কঠোর নিরাপত্তা, যাতায়াতে যে ৫ রুট

Icon

রিয়াছাদ আলী, কয়রা (খুলনা)

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম

সুন্দরবনে রাস উৎসব উপলক্ষে কঠোর নিরাপত্তা, যাতায়াতে যে ৫ রুট

সুন্দরবনে রাস উৎসব উপলক্ষে কঠোর নিরাপত্তা

Advertisement

সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে রাস উৎসব উপলক্ষে বনজ সম্পদ রক্ষা ও পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বন বিভাগ।

রোববার (২২ নভেম্বর) থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) পর্যন্ত তিন দিনব্যাপী এই রাস উৎসব অনুষ্ঠিত হবে। এ বছর পুণ্যার্থীরা নির্ধারিত পাঁচটি রুটে চলাচল করতে পারবেন; এর বাইরে অন্য কোনো স্থানে অবস্থান করা যাবে না।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের উদ্যোগে রাস উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার (২২ নভেম্বর) থেকে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হবে।

বন বিভাগ জানিয়েছে, বিগত বছরের মতো এবারও উৎসবে অংশগ্রহণের ক্ষেত্রে শুধু সনাতন ধর্মাবলম্বীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিবছর কার্তিক-অগ্রহায়ণের শুক্লপক্ষে সনাতন ধর্মাবলম্বীরা সুন্দরবনের শেষপ্রান্তে বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলার চরের আলোরকোলে রাস উৎসবে অংশ নিতে সমবেত হন। সমুদ্রস্নান, পূজা-অর্চনা ও ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষের আগমনে রাস উৎসব এক বৃহৎ ধর্মীয় সমাবেশে পরিণত হয়।

পুণ্যার্থীদের আগমনকে কেন্দ্র করে অবৈধভাবে বনজ সম্পদ আহরণ, মাছ ধরা, বন্যপ্রাণীর ক্ষতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে এবার বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বন বিভাগের সাধারণ টহল দলের পাশাপাশি ‘স্মার্ট টিম’ কাজ করবে। সংশ্লিষ্ট স্টেশন ও টহল ফাঁড়ির কর্মকর্তাদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুর ইসলাম বলেন, ‘রাস উৎসব উপলক্ষে খুলনা রেঞ্জের বিভিন্ন টিমের মাধ্যমে টহল কার্যক্রম পরিচালনা করা হবে। স্মার্ট টিমও নিরাপত্তা ও নজরদারিতে কাজ করবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট স্টেশন কর্মকর্তা ও টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পুণ্যার্থীরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সুন্দরবনে প্রবেশ ও যাতায়াত করতে পারেন, সেই বিষয়েও বন বিভাগ সতর্ক থাকবে।’

এর আগে রাস উৎসবকে সামনে রেখে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় খুলনা রেঞ্জ কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সহকারী বন সংরক্ষক মো. সাজমিনুর ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নলিয়ান স্টেশন কর্মকর্তা মো. আল আমিন, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা কে এম রাশেদ সাদাত, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. সাদেকুর রহমান, কালাবগী স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, নীলকমল বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকনুজ্জামান, কাগা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীনসহ বিভিন্ন টহল ফাঁড়ির কর্মকর্তারা। সভায় অসাধু চক্রের বনজ সম্পদ লুটের অপচেষ্টা রোধ এবং পুণ্যার্থীদের সর্বাত্মক সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত হয়।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান বলেন, ‘রাস উৎসবে তীর্থযাত্রীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সেজন্য বন বিভাগের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসবকে কেন্দ্র করে সুন্দরবনে অভিযান পরিচালনার জন্য কয়েকটি টিম গঠন করা হয়েছে। আমি নিজেও টহল কার্যক্রম পরিচালনা করব।’

নির্ধারিত ৫টি নৌপথ

তীর্থযাত্রীদের লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও দেশি নৌকাযোগে নিচের যেকোনো একটি পথ ব্যবহার করে দুবলার চরে যাতায়াত করতে হবে:

রুট ১: বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলানদী, বলনদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলার চর।

রুট ২: কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, এরপর শিবসা নদী ও মরজাত হয়ে দুবলার চর।

রুট ৩: নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদী দিয়ে দুবলার চর।

রুট ৪: ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদী হয়ে দুবলার চর।

রুট ৫: বগী, বলেশ্বর, সুপতি, কচিখালী ও শেলারচর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খুলনার ১০ জেলায় সাত দিনে গ্রেফতার ১৪৩৪

খুলনার ১০ জেলায় সাত দিনে গ্রেফতার ১৪৩৪

খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

খুলনায় শান্তি ফেরাতে যৌথ অভিযান প্রয়োজন

যুগান্তরকে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুলনায় শান্তি ফেরাতে যৌথ অভিযান প্রয়োজন

গাজীপুর থেকে খুলনার শীর্ষ সন্ত্রাসী আজম গ্রেফতার

গাজীপুর থেকে খুলনার শীর্ষ সন্ত্রাসী আজম গ্রেফতার

খুলনা নগর ভবনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

খুলনা নগর ভবনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

কুয়েটে শিক্ষার্থীদের দুই গ্রুপের মারামারি

কুয়েটে শিক্ষার্থীদের দুই গ্রুপের মারামারি

আরও পড়ুন

আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

তারেক রহমানের স্বপ্নের মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

তারেক রহমানের স্বপ্নের মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

কেরানীগঞ্জে ছাত্রদল নেতার কার্যালয়ে আগুন

কেরানীগঞ্জে ছাত্রদল নেতার কার্যালয়ে আগুন

সুন্দরবনে রাস উৎসব উপলক্ষে কঠোর নিরাপত্তা, যাতায়াতে যে ৫ রুট

সুন্দরবনে রাস উৎসব উপলক্ষে কঠোর নিরাপত্তা, যাতায়াতে যে ৫ রুট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম