Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কেরানীগঞ্জে ছাত্রদল নেতার কার্যালয়ে আগুন

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম

কেরানীগঞ্জে ছাত্রদল নেতার কার্যালয়ে আগুন

কেরানীগঞ্জে ছাত্রদল নেতার কার্যালয়ে আগুন

Advertisement

ঢাকার কেরানীগঞ্জে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে লোকজন এসে কার্যালয়ের জানালার গ্রিল ভাঙা অবস্থায় দেখতে পান।

শুক্রবার ভোররাতে উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত ওই কার্যালয়ে এ আগুন লাগে। এতে কার্যালয়ের কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে কার্যালয়টির ভেতরে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনেন। পরে তারা কার্যালয়ের জানালার গ্রিল ভাঙা অবস্থায় দেখতে পান। এ কারণে দুর্বৃত্তরা গ্রিল ভেঙে পেট্রল ঢেলে আগুন দিয়েছে বলে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যে এ অগ্নিকাণ্ড ঘটায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।

তবে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের অভিযোগ নাকচ করে দিয়েছেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা। তিনি বলেন, ‘কয়েলের আগুন অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। আগুনে কার্যালয়ের কিছু আসবাবপত্র পুড়ে গেছে।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, ঘটনাটি শুনে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে কেউ থানায় আনুষ্ঠানিক অভিযোগ করেননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেশব্যাপী অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাইফুল আলম নীরবের নেতৃত্বে বিক্ষোভ

দেশব্যাপী অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাইফুল আলম নীরবের নেতৃত্বে বিক্ষোভ

সালিশে দুই অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি

সালিশে দুই অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি

আজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা

আজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা

চলন্ত মোটরসাইকেল থেকে পরপর ককটেল বিস্ফোরণ, ধামরাইয়ে আতঙ্ক

চলন্ত মোটরসাইকেল থেকে পরপর ককটেল বিস্ফোরণ, ধামরাইয়ে আতঙ্ক

আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

আরও পড়ুন

কেরানীগঞ্জে ছাত্রদল নেতার কার্যালয়ে আগুন

কেরানীগঞ্জে ছাত্রদল নেতার কার্যালয়ে আগুন

সুন্দরবনে রাস উৎসব উপলক্ষে কঠোর নিরাপত্তা, যাতায়াতে যে ৫ রুট

সুন্দরবনে রাস উৎসব উপলক্ষে কঠোর নিরাপত্তা, যাতায়াতে যে ৫ রুট

মতলব উত্তরে ফের বিএনপি কার্যালয়ে আগুন

মতলব উত্তরে ফের বিএনপি কার্যালয়ে আগুন

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা জনগণই রুখে দেবে: প্রতিমন্ত্রী টুকু

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা জনগণই রুখে দেবে: প্রতিমন্ত্রী টুকু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম