Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খুলনার ১০ জেলায় সাত দিনে গ্রেফতার ১৪৩৪

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪২ পিএম

খুলনার ১০ জেলায় সাত দিনে গ্রেফতার ১৪৩৪

Advertisement

খুলনা রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা ও সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযানে গত সাত দিনে ১ হাজার ৪৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও সহযোগী হিসেবে ৪৬২ জনকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) খুলনা রেঞ্জ পুলিশের প্রেস ও মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জননিরাপত্তা নিশ্চিত করতে গত ১১ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত রেঞ্জের ১০টি জেলার বিভিন্ন স্থানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ বিশেষ অভিযান চালানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে সর্বোচ্চ ২৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে যশোর জেলায়। এছাড়া ঝিনাইদহে ২২৬ জন, খুলনায় ২০৪ জন, সাতক্ষীরায় ১৩৬ জন, কুষ্টিয়ায় ১৩৩ জন, বাগেরহাটে ১১৫ জন, চুয়াডাঙ্গায় ১০৯ জন, মাগুরায় ৯৫ জন, নড়াইলে ৭৯ জন এবং মেহেরপুর জেলায় ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দায়ের করা মামলা, সুনির্দিষ্ট অভিযোগ এবং প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জনমনে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরিয়ে আনতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

খুলনায় শান্তি ফেরাতে যৌথ অভিযান প্রয়োজন

যুগান্তরকে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুলনায় শান্তি ফেরাতে যৌথ অভিযান প্রয়োজন

গাজীপুর থেকে খুলনার শীর্ষ সন্ত্রাসী আজম গ্রেফতার

গাজীপুর থেকে খুলনার শীর্ষ সন্ত্রাসী আজম গ্রেফতার

খুলনা নগর ভবনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

খুলনা নগর ভবনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

কুয়েটে শিক্ষার্থীদের দুই গ্রুপের মারামারি

কুয়েটে শিক্ষার্থীদের দুই গ্রুপের মারামারি

খুলনার সন্ত্রাসী নুর আজিমের ভাই রকি শিবচরে গ্রেফতার

তৎপর পুলিশ খুলনার সন্ত্রাসী নুর আজিমের ভাই রকি শিবচরে গ্রেফতার

আরও পড়ুন

বন্দরে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার

বন্দরে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার

গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে শিল দিয়ে পিটিয়ে জখম, স্ত্রী পলাতক

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে শিল দিয়ে পিটিয়ে জখম, স্ত্রী পলাতক

খুলনার ১০ জেলায় সাত দিনে গ্রেফতার ১৪৩৪

খুলনার ১০ জেলায় সাত দিনে গ্রেফতার ১৪৩৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম