Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

তৎপর পুলিশ

খুলনার সন্ত্রাসী নুর আজিমের ভাই রকি শিবচরে গ্রেফতার

যুগান্তরে সংবাদ প্রকাশের পর

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খুলনার সন্ত্রাসী নুর আজিমের ভাই রকি শিবচরে গ্রেফতার

ফাইল ছবি

Advertisement

খুলনায় বেসরকারি একটি ক্লিনিকে চাঁদা দাবিতে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনায় আলোচিত নুর আজিম বাহিনীর সদস্য শাহরিয়ার ইসলাম রকিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাতে মাদারীপুরের শিবচর থানার ডিসি রোড থেকে গ্রেফতার হওয়া রকি নুর আজিমের ছোট ভাই এবং খুলনা মহানগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তিনটি হত্যা ও চারটি মাদক মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধী চক্রের তৎপরতা নিয়ে যুগান্তরে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিবেদনটি নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় আলোচনা হয়েছে। এরপর সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ধারাবাহিকতায় রকিকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৬ খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, সম্প্রতি খুলনার একটি ডায়াগনস্টিক সেন্টারে চাঁদার দাবিতে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনায় নুর আজিম বাহিনীর নাম উঠে এসেছে। এছাড়া এই গোষ্ঠীর বিরুদ্ধে নগরে মাদক ব্যবসা, হত্যা ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। তিনি বলেন, নুর আজিমের ভাই হিসাবে রকি এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করত। গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে খুলনা মহানগর পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, যুগান্তরে বৃহস্পতিবার ‘সন্ত্রাসের অভয়ারণ্য খুলনা’ শিরোনামে অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব ‘পুলিশ ও রাজনৈতিক প্রশ্রয়ে অপরাধ’ প্রকাশিত হয়। এতে খুলনার অপরাধজগতের বিস্তার, সন্ত্রাসী গ্রুপগুলোর তৎপরতা, চাঁদাবাজি, মাদক কারবার, হত্যাকাণ্ড এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। প্রতিবেদনে নুর আজিম বাহিনীর চাঁদাবাজি ও নগরীর বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ দাবির বিষয়টিও উঠে আসে। প্রতিবেদন প্রকাশের দিনই সন্ধ্যায় খুলনা সার্কিট হাউজে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা যুগান্তরে প্রকাশিত ‘পুলিশ ও রাজনৈতিক প্রশ্রয়ে অপরাধ’ প্রতিবেদন নিয়ে আলোচনা করেন। সভায় উপস্থিত ব্যক্তিদের মতামত শোনেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে যৌথ বাহিনীর বিশেষ সাঁড়াশি অভিযান, মহাসড়ক ও প্রধান সড়কে চেকপোস্ট স্থাপন, ২০০ আনসার সদস্য পদায়ন, নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোটরসাইকেলে এসে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

মোটরসাইকেলে এসে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

জামিনে বেরিয়ে ফের অরাজকতা

সন্ত্রাসের অভয়ারণ্য খুলনা (শেষ পর্ব) জামিনে বেরিয়ে ফের অরাজকতা

সন্ত্রাসীদের গ্রেফতারে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন: মঞ্জু

সন্ত্রাসীদের গ্রেফতারে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন: মঞ্জু

নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার লাগিয়ে পাইকগাছায় কলেজ গেটে তালা

নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার লাগিয়ে পাইকগাছায় কলেজ গেটে তালা

অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ তরুণীর বিরুদ্ধে

অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ তরুণীর বিরুদ্ধে

আরও পড়ুন

রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে দেশ নানা সংকটে ধুঁকছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর

নানা সংকটে ধুঁকছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর

স্মৃতিতে মওলানা ভাসানী তুমুল জনপ্রিয়তা পেয়েছিল সাপ্তাহিক ‘হক কথা’

তুমুল জনপ্রিয়তা পেয়েছিল সাপ্তাহিক ‘হক কথা’

বরিশালে ওজোপাডিকোর মিটার বাণিজ্য দুর্নীতি ঢাকতে মিথ্যা মামলায় জেলে যুবক

দুর্নীতি ঢাকতে মিথ্যা মামলায় জেলে যুবক

প্রজ্ঞাপন জারির দুই বছরেও চালু হয়নি লোকসানের পাহাড়ে চাপা শ্যামপুর চিনিকল

লোকসানের পাহাড়ে চাপা শ্যামপুর চিনিকল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম