খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ এএম
গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শেখ আবেদ আলী।
|
ফলো করুন |
|
|---|---|
খুলনায় গোপালগঞ্জের এক আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে নগরীর কেসিসি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ওই নেতার নাম শেখ আবেদ আলী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে কেসিসি মার্কেট এলাকায় চা পান করতে যান শেখ আবেদ আলী। এ সময় স্থানীয় কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তি তাকে ঘিরে ধরেন। পরে তাকে মারধর করে খুলনা সদর থানা-পুলিশের কাছে সোপর্দ করেন তারা।
শেখ আবেদ আলী গোপালগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর সুক্তাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার বাবার নাম আসলাম আলী। তিনি গোপালগঞ্জের সাতুলিয়া এলাকার বাসিন্দা।
খুলনা সদর থানার ডিউটি অফিসার এসআই লাভলী জানান, স্থানীয় লোকজন গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ আবেদ আলীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। রোববার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে কেসিসি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাকে বর্তমানে থানায় রাখা হয়েছে।

