Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

রংপুরে ৪ খুনের মামলায় চুরির চার্জশিট

পিপির আপত্তিতে ফিরিয়ে নিলেন ডিবির তদন্ত কর্মকর্তা * ফরেনসিক প্রতিবেদনসহ একাধিক অসংগতি

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রংপুরে ৪ খুনের মামলায় চুরির চার্জশিট

Advertisement

রংপুরে স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যা মামলায় চুরির ঘটনা উল্লেখ করে চার্জশিট তৈরির অভিযোগ উঠেছে ডিবি পুলিশের বিরুদ্ধে। রোববার আদালতে চার্জশিট জমা দিতে গিয়ে গুরুতর অসংগতি ধরা পড়ায় তা ফিরিয়ে নিতে বাধ্য হন তদন্ত কর্মকর্তা। সরকারি কৌঁসুলির (পিপি) আপত্তিতে সংশোধনের জন্য চার্জশিট ফিরিয়ে নেওয়ার ঘটনায় আদালতপাড়া ও আইনজীবীদের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে।

রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রায় তিন মাস পর এ মামলার চার্জশিট দাখিলের উদ্যোগ নেয়। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির পরিদর্শক জিন্নাত আলী রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ চার্জশিট জমা দিতে যান। বিচারক রফিকুল ইসলাম তা পিপির মতামত নিয়ে জমা দেওয়ার পরামর্শ দেন। পরে চার্জশিটে একাধিক ত্রুটি ধরা পড়ে।

রংপুর মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল হাদী বেলাল বলেন, চার্জশিটে ত্রুটি থাকায় সংশোধনের জন্য তদন্ত কর্মকর্তাকে বলা হয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

আদালতসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চার্জশিটে মামলার সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু অসংগতি ছিল। এছাড়া চার খুনের ঘটনাকে চুরির ঘটনা হিসাবে উল্লেখ করে চার্জশিট তৈরির বিষয়টিও সামনে এসেছে। বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয়। একপর্যায়ে তদন্ত কর্মকর্তা কাগজপত্র নিয়ে আদালত চত্বর ত্যাগ করেন।

চার্জশিটে উল্লেখ করা হয়েছে, গ্রেফতার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস মিলে শিক্ষক গণপতি, তার স্ত্রী, মেয়ে ও শিশু ছেলেকে শ্বাসরোধে হত্যা করেছেন। তবে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারেন বলে শুরু থেকেই অভিযোগ করে আসছিলেন নিহতদের স্বজন, অপরাধ বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা। তাদের অভিযোগ, তদন্তে বিষয়টি যথাযথভাবে গুরুত্ব পায়নি।

রোববার সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে সাংবাদিকদের জানানো হয়, এ মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে। খবর পেয়ে সাংবাদিকরা আদালতে যান। পরে তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী চার্জশিট, মামলার সিডি ও অন্যান্য কাগজপত্র নিয়ে আদালতে উপস্থিত হন। অসংগতি ধরা পড়ার পর তিনি পুলিশ কার্যালয়ে ফিরে যান।

পুলিশ কমিশনার মাহবুব রশীদ ও ডিবির উপকমিশনার সনাতন চক্রবর্তী এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। কয়েক দিনের মধ্যে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানানোর কথা বলা হয়েছে।

২২ আগস্ট রাতে নগরীর কামালকাছনা মাছুয়াপাড়ার বাসা থেকে গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা, মেয়ে অগামী ও শিশু ছেলে আয়ুশের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী মামলা করেন। পুলিশ মুগ্ধ ও সিদ্ধার্থকে গ্রেফতার করে। পরদিন ২৩ আগস্ট তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের দাবি, মাদক সেবনে বাধা দেওয়ায় চারজনকে হত্যা করেন। তবে দুই আসামির পক্ষে একাই চারজনকে হত্যার বিষয়টি অবিশ্বাস্য দাবি করে আসামিদের পাশাপাশি অন্য জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন নিহতদের স্বজন ও স্থানীয়রা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ৭৮৪ ফ্ল্যাট বাসযোগ্য নগরীর কারিগর পাচ্ছেন নতুন ঠিকানা

বাসযোগ্য নগরীর কারিগর পাচ্ছেন নতুন ঠিকানা

জমিদার বাড়িতে পাঁচ হাজার স্মৃতি

জমিদার বাড়িতে পাঁচ হাজার স্মৃতি

গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডব তিন দিনেও গ্রেফতার নেই মাঠে ৫৫ প্লাটুন বিজিবি

তিন দিনেও গ্রেফতার নেই মাঠে ৫৫ প্লাটুন বিজিবি

সঞ্চয়পত্রের সার্ভার বিপর্যয় দুর্ভোগে লাখো গ্রাহক

দুর্ভোগে লাখো গ্রাহক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম