Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিরাপত্তার চাদরে ঢাকা সুন্দরবন

Icon

রিয়াছাদ আলী, কয়রা (খুলনা)

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম

নিরাপত্তার চাদরে ঢাকা সুন্দরবন

নিরাপত্তার চাদরে ঢাকা সুন্দরবন

Advertisement

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে ঐতিহ্যবাহী রাসপূজা উপলক্ষ্যে বন বিভাগের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছেন পুণ্যার্থীরা।

রোববার (২২ নভেম্বর) সকাল থেকে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই অনুমতিপত্র নিয়ে নির্ধারিত রুটে গন্তব্যের উদ্দেশে রওনা হন তারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পর্যন্ত তিন দিনব্যাপী এ উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উৎসবকে কেন্দ্র করে পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনের খুলনা রেঞ্জজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। বনজ সম্পদ, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

খুলনা রেঞ্জের অধীন নলিয়ান স্টেশনের স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. আল আমিন জানান, রোববার সকালে নলিয়ান স্টেশন থেকে ১০টি ইঞ্জিনচালিত ট্রলারে ১৬৫ জন পুণ্যার্থী ও ২৩ জন ক্রু অনুমতিপত্র নিয়ে দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। নির্ধারিত রুট দিয়ে তাদের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। পুণ্যার্থীরা ফিরে না আসা পর্যন্ত বন বিভাগের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

কয়রা উপজেলার ৩ নম্বর কয়রা গ্রামের বাসিন্দা অনিল মণ্ডল জানান, সকালে নলিয়ান স্টেশন থেকে অনুমতি নিয়ে তারা দুবলার চরের উদ্দেশে রওনা হয়েছেন এবং বন বিভাগের কর্মীরা নিরাপত্তার সঙ্গে তাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন।

হড্ডা গ্রামের বাসিন্দা অনিতা মণ্ডল বলেন, স্টেশনে পৌঁছার পর কাগজপত্র যাচাই ও নির্ধারিত ফি নিয়ে কোনো ভোগান্তি ছাড়াই অনুমতি দেওয়া হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উৎসব চলাকালে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ অনুপ্রবেশ, বন্যপ্রাণী শিকার, বনজ সম্পদ পাচার ও পরিবেশের ক্ষতি রোধে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। এজন্য খুলনা রেঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করা হয়েছে।

কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মো. সাদেকুর রহমান জানান, পুণ্যার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রতিটি স্টেশন ও টহল ফাঁড়ি থেকে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুর ইসলাম বলেন, রাসপূজাকে কেন্দ্র করে খুলনা রেঞ্জের আওতাধীন এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নির্ধারিত রুটের বাইরে যাতায়াত এবং সুন্দরবনের পরিবেশের ক্ষতি হয়—এমন কর্মকাণ্ড প্রতিরোধে বন বিভাগের একাধিক টহল দল কাজ করছে। উৎসব শেষ না হওয়া পর্যন্ত এ নজরদারি অব্যাহত থাকবে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, রাসপূজায় তীর্থযাত্রীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন সেজন্য বন বিভাগের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজাকে কেন্দ্র করে সুন্দরবনে অভিযান পরিচালনার জন্য কয়েকটি বিশেষ টিম গঠন করা হয়েছে এবং প্রতিটি টিম মাঠে কাজ করছে।

তিনি নিজেও টহল কার্যক্রম তদারকি করছেন জানিয়ে এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সহযোগিতা কামনা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সুন্দরবনে রাস উৎসব উপলক্ষে কঠোর নিরাপত্তা, যাতায়াতে যে ৫ রুট

সুন্দরবনে রাস উৎসব উপলক্ষে কঠোর নিরাপত্তা, যাতায়াতে যে ৫ রুট

খুলনার ১০ জেলায় সাত দিনে গ্রেফতার ১৪৩৪

খুলনার ১০ জেলায় সাত দিনে গ্রেফতার ১৪৩৪

খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

খুলনায় শান্তি ফেরাতে যৌথ অভিযান প্রয়োজন

যুগান্তরকে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুলনায় শান্তি ফেরাতে যৌথ অভিযান প্রয়োজন

সুন্দরবনে মাটির নিচে মিলল বিপুল অস্ত্র-গোলাবারুদ

সুন্দরবনে মাটির নিচে মিলল বিপুল অস্ত্র-গোলাবারুদ

সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার

সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার

আরও পড়ুন

কাদা নিয়ে বিরোধ, বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু

কাদা নিয়ে বিরোধ, বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু

রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

নিরাপত্তার চাদরে ঢাকা সুন্দরবন

নিরাপত্তার চাদরে ঢাকা সুন্দরবন

ফলনের মুহূর্তে কৃষকের ২০ শতক জমির টমেটো গাছ কেটে দিল দুর্বৃত্তরা

ফলনের মুহূর্তে কৃষকের ২০ শতক জমির টমেটো গাছ কেটে দিল দুর্বৃত্তরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম