Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি-এটিভিতে বিজিবির নজরদারি

Icon

বাসস

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি-এটিভিতে বিজিবির নজরদারি

Advertisement

পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিশেষ নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

দিন-রাত সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি নজরদারিতে ব্যবহার করা হচ্ছে সিসিটিভি ক্যামেরা, বিশেষ ড্রোন ও অল-টেরেইন ভেহিকল (এটিভি)। 

একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার মানুষকে সচেতন করতে চালানো হচ্ছে মাইকিং প্রচারণা।

গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে জেলার প্রায় ১৩৬ কিলোমিটার সীমান্তের প্রত্যন্ত ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ এ নজরদারি কার্যক্রম শুরু করা হয়েছে।

আজ শুক্রবার পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি সীমান্ত সুরক্ষা এবং স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানোর পাশাপাশি আকাশপথে পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে ড্রোন। দুর্গম এলাকাগুলোতে টহল কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা হচ্ছে এটিভি।

এ ছাড়া সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাইকিং ও জনসচেতনতামূলক সভা করা হচ্ছে। 

এসব প্রচারণার মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ সীমান্তসংক্রান্ত অপরাধের বিষয়ে স্থানীয়দের সতর্ক ও সচেতন করা হচ্ছে।

এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বাসসকে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিজিবি সব সময় সতর্ক ও সজাগ রয়েছে। 

অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের নজরদারি, টহল ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানীসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানীসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি, অতঃপর...

অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি, অতঃপর...

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ

সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ

৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

আরও পড়ুন

বিপুল অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী গ্রেফতার

বিপুল অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী গ্রেফতার

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি-এটিভিতে বিজিবির নজরদারি

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি-এটিভিতে বিজিবির নজরদারি

যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ

যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে প্রাণ গেল বড় ভাইয়ের

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে প্রাণ গেল বড় ভাইয়ের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম