Logo
Logo
×

Advertisement

অন্যান্য

সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ

Icon

বাসস

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম

সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ

বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফাইল ছবি

Advertisement

নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতা রোধে সরকার সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলগুলোতে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সীমান্তে নজরদারি ও টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তা জোরদারের বড় এই পদক্ষেপের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্তে সার্বক্ষণিক নজরদারি, জোরালো টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সীমান্ত অপরাধ, অবৈধ অনুপ্রবেশ এবং পুশ-ইন ঠেকাতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে বিজিবিপ্রধান এই নির্দেশনা দেন। সেখানে তিনি নিরাপত্তা ব্যবস্থা ও অভিযানিক প্রস্তুতির বিষয়ে খোঁজ-খবর নেন।

পরিদর্শনকালে তিনি বিলোনিয়া ও আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট এবং বেশ কয়েকটি সীমান্ত ফাঁড়ি ঘুরে দেখেন। যেকোনো হুমকি মোকাবিলায় সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

গত ১ থেকে ২১ নভেম্বরের মধ্যে থানা, হাসপাতাল, পরিবহণ সেবা, রাজনৈতিক নেতাদের বাসভবন, গ্রামীণ ব্যাংকের শাখা এবং অন্যান্য সরকারি স্থাপনায় ধারাবাহিক হামলা ও ভাঙচুরের ঘটনার পর নিরাপত্তা জোরদারের এই উদ্যোগ নেওয়া হলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বিমানবন্দর, রেলস্টেশন, আদালত, সচিবালয়, সমুদ্রবন্দর, শিল্পাঞ্চল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সহিংসতা রোধ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় বিজিবি এখন পর্যন্ত ঢাকা ও অন্য ছয়টি জেলায় ১০১ প্লাটুন সদস্য মোতায়েন করেছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন সদস্য। ঢাকার পাশাপাশি গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে এই সদস্যদের মোতায়েন করা হয়েছে।

পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মাঠ পর্যায়ের অভিযান সমন্বয়ের জন্য বাহিনীটি প্রযুক্তিনির্ভর নজরদারিও চালু করেছে। এতে ড্রোন, বডিওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

এদিকে, গোপালগঞ্জের দুটি থানায় অগ্নিসংযোগের ঘটনার পর জেলাটি পরিদর্শনে গিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির নাশকতা ও বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন।

গোপালগঞ্জের বাসিন্দাদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘আমি এই এলাকার শান্তিপ্রিয় মানুষকে নাশকতা ও বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।’

জেলার দুটি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনার উল্লেখ করে আইজিপি প্রশ্ন তোলেন, পুলিশের থানাতেই যদি আগুন দেওয়া হয়, তবে তারা কীভাবে আইনশৃঙ্খলা রক্ষা করবে।

অন্যদিকে, শিল্পাঞ্চল, সরকারি অবকাঠামো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নয়টি জেলায় আনসার ব্যাটালিয়নের ৫৩ প্লাটুন সদস্য মোতায়েন করেছে।

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ নাশকতা, অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদক পাচার, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

গত রোববার অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় অভিযান জোরদার করার এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দেন।

তাৎক্ষণিক এই নিরাপত্তা অভিযানের পাশাপাশি পুলিশ সদরদপ্তর আরও বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিচ্ছে। গত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে গঠিত আটটি উপকমিটির সুপারিশের ভিত্তিতে এই সংস্কার কার্যক্রম নেওয়া হচ্ছে।

এই প্রস্তাবগুলোতে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সন্ত্রাসবাদ দমন, রাজনৈতিক সহিংসতা, সংঘবদ্ধ অপরাধ, সীমান্ত নিরাপত্তা এবং প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের ওপর জোর দেওয়া হয়েছে।

সরকার পুলিশের জনবল, প্রশিক্ষণ, লজিস্টিকস এবং ডিজিটাল নজরদারি বাড়ানোর দিকেও নজর দিচ্ছে। এর মধ্যে বডিওর্ন ক্যামেরা এবং স্মার্ট ট্র্যাকিং সিস্টেমের ব্যাপক ব্যবহার অন্তর্ভুক্ত রয়েছে।

সংশ্লিষ্টদের ভাষ্য, সমন্বিত এই পদক্ষেপগুলো সরকারের কঠোর নিরাপত্তা অবস্থানেরই বহিঃপ্রকাশ। নাশকতা রোধ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় দেশব্যাপী বাহিনী মোতায়েন, সীমান্তে কড়া নজরদারি এবং গোয়েন্দাভিত্তিক অভিযানকে একসূত্রে গাঁথা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন হবে কি?

ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণ ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন হবে কি?

বাংলাদেশে হিন্দু নির্যাতনের ‘ভুয়া বয়ান’ ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম

এশিয়া টাইমসের নিবন্ধ বাংলাদেশে হিন্দু নির্যাতনের ‘ভুয়া বয়ান’ ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম

বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিখোঁজ

বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিখোঁজ

২০৩৫ সালে মুসলিমরা হবেন বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী, বাংলাদেশ কোন অবস্থানে

২০৩৫ সালে মুসলিমরা হবেন বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী, বাংলাদেশ কোন অবস্থানে

৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

আরও পড়ুন

সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ

সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ

সারাদিন ব্যস্ত সময় কাটালেন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী

সারাদিন ব্যস্ত সময় কাটালেন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

স্বর্ণদ্বীপ থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

স্বর্ণদ্বীপ থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম