Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এবার জাজিরায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:৫৯ এএম

এবার জাজিরায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব

ছবি: যুগান্তর

Advertisement

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ ও ভাঙচুর চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপির সমাবেশস্থলে অন্তত ২০টি মোটরসাইকেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। একই সময়ে একটি মার্কেট ও দুটি খাবার হোটেলে আগুন দেওয়া হয়। এছাড়া ৫ শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে ইব্রাহিম সেপাহি নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। 

নিহত ইব্রাহিম শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী গ্রামের হাফিজ উদ্দিন সেপাহির ছেলে।

রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস ঘটনাস্থলে এ ঘটনা ঘটে। এতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েক হাজার মানুষকে দেশীয় অস্ত্র নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করতে দেখা যায়। একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে যান। একই সময়ে এক্সপ্রেসওয়ের ওপর বিএনপির নেতাকর্মীরা তাবু টাঙিয়ে অবস্থান করছিলেন। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া গোলাগুলির ঘটনাও ঘটেছে। একপর্যায়ে সংঘাত এড়াতে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।

এ সুযোগে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাণ্ডব চালানো শুরু করে। তারা ঘটনাস্থলে থাকা অন্তত ২০টি মোটরসাইকেলে ভাঙচুর করে আগুন দেয়। এছাড়া পদ্মা ভ্যালি রেস্টুরেন্ট, ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও বাসস্ট্যান্ড এলাকায় একটি টং ঘরে আগুন দিয়েছে আওয়ামী লীগ নেতারা। একই সময়ে অন্তত ৫ শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় প্রায় ১ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে সাড়ে ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জাকারিয়া রহমান বলেন, আমরা খবর পেয়েছিলাম কেউ পদ্মা সেতুতে যানচলাচলে বিঘ্ন ঘটাতে পারে। তার প্রেক্ষিতে আমরা সারারাত ডিউটিতে ছিলাম। আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল। তবে সকালের দিকে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা কোনো ধরনের প্রাণহানি না ঘটিয়ে তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছি। পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল, তবে এখন স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আমরা আলামত উদ্ধার করেছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আ.লীগের নেতাকর্মীদের যেখানেই দেখা যাবে, সেখানেই লাঠিপেটা’

‘আ.লীগের নেতাকর্মীদের যেখানেই দেখা যাবে, সেখানেই লাঠিপেটা’

পদ্মা সেতুতে সড়ক অবরোধ আ.লীগের, মার্কেট ও রেস্তোরাঁয় আগুন

পদ্মা সেতুতে সড়ক অবরোধ আ.লীগের, মার্কেট ও রেস্তোরাঁয় আগুন

আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেফতার

আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেফতার

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে যশোরে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিক্ষোভ মিছিল

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে যশোরে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিক্ষোভ মিছিল

প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি যুবলীগ নেত্রী শর্মীর পরিবার: রাশেদ খাঁন

প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি যুবলীগ নেত্রী শর্মীর পরিবার: রাশেদ খাঁন

বাগেরহাটে বিএনপি-আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বাগেরহাটে বিএনপি-আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আরও পড়ুন

গাজীপুরে প্রাইভেটকারে আগুন

গাজীপুরে প্রাইভেটকারে আগুন

এবার জাজিরায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব

এবার জাজিরায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব

ফেনীতে ডাকঘর ও নির্বাচন কার্যালয়ে আগুন

ফেনীতে ডাকঘর ও নির্বাচন কার্যালয়ে আগুন

জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত

জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম