Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি যুবলীগ নেত্রী শর্মীর পরিবার: রাশেদ খাঁন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৯ এএম

প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি যুবলীগ নেত্রী শর্মীর পরিবার: রাশেদ খাঁন

Advertisement

সন্তানের মৃত্যুতে যুবলীগ নেত্রী শারমিন সুলতানার প্যারোলে মুক্তির আবেদন করেনি তার পরিবার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খান। 

শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সামাজিক মাধ্যম নিজের ফেসবুকে তিনি একথা জানান।

পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, যুবলীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে তুর্যের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। শারমিন সুলতানার গ্রেফতারের পরে যখন জানা যায় যে, তার একটি প্রতিবন্ধী সন্তান আছে, তখন সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেকেই তার জামিনে মুক্তির দাবি করে লেখালেখি করেছিলো। তবে আওয়ামী লীগের অরাজকতা সৃষ্টির কারণে পরবর্তীতে বিষয়টি আর সামনে আসেনি।

তিনি লেখেন, আজকে ছেলেটির মৃত্যুর পরে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেককে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যাচ্ছে। আমিও ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে ব্যথিত।

তিনি আরও লেখেন, তুর্যের মৃত্যুর পরে তার মা শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়েও অনেককে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করতে দেখেছি। যে কারণে বিষয়টি নিয়ে আমি গাজীপুরের ডিসির সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন কিংবা ফোন কল তারা পাননি। ডিসি আমাকে আরও বললেন, ‘তার স্বামী বা পরিবারের কেউ মৃত্যুর বিষয়টি অবহিত করে প্যারোলে মুক্তি আবেদনও করেনি।’ বরং পরিবারের পক্ষ থেকে লাশ কারাফটকে নেওয়ার পর সিনিয়র জেলারও বিষয়টি ডিসিকে অবহিত করেন নি। সিনিয়র জেলার অবশ্য কোনো আসামিকে তার পরিবারের কারও লাশ দেখানোর আইনগত এখতিয়ার রাখেন। 

রাশেদ খাঁন লেখেন, প্যারোলে মুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ ছিল না। কেবলমাত্র গণমাধ্যমে খবর আসার পরে বিষয়টি সম্পর্কে সকলে জানতে পারেন। তূর্যের পরিবার যদি শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তির আবেদন করতো, সেক্ষেত্রে মুক্তি না দিলে সরকারকে বিষয়টি নিয়ে দায়ী করতে পারতেন।

সর্বশেষে তিনি লেখেন, এই সরকার যেখানে গোপালগঞ্জের মতো জায়গায় দমন-পীড়ন না চালিয়ে ধৈর্যের সহিত পরিস্থিতি মোকাবিলা করছে, সেখানে  সন্তানের মৃত্যুতে একজন মাকে প্যারোলে মুক্তি দিবে না, এটাতো কোনভাবেই হতে পারে না। সরকার মানবাধিকারের প্রতিও অত্যন্ত শ্রদ্ধাশীল। তূর্যের পরিবার যদি প্যারোলে মুক্তির জন্য ডিসিকে অবহিত করতো, তাহলে হয়তো এই হৃদয়বিদারক ঘটনার অবতারণা হতো না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাগেরহাটে বিএনপি-আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বাগেরহাটে বিএনপি-আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ফেসবুকে সরকারবিরোধী প্রচারের অভিযোগে চিকিৎসক গ্রেফতার

ফেসবুকে সরকারবিরোধী প্রচারের অভিযোগে চিকিৎসক গ্রেফতার

প্যারোলে মুক্তির আবেদন করেননি শর্মী

প্যারোলে মুক্তির আবেদন করেননি শর্মী

বেনাপোলে সীমান্ত রক্ষায় মশাল মিছিল

বেনাপোলে সীমান্ত রক্ষায় মশাল মিছিল

‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’

‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’

‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে পুরোনো অডিও ডিলিট করে আবার ফেরালো আ.লীগ

‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে পুরোনো অডিও ডিলিট করে আবার ফেরালো আ.লীগ

আরও পড়ুন

প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি যুবলীগ নেত্রী শর্মীর পরিবার: রাশেদ খাঁন

প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি যুবলীগ নেত্রী শর্মীর পরিবার: রাশেদ খাঁন

এসএমই মেলায় সেরা স্টল হাসিনা মুক্তার ‘নতুনত্ব’

এসএমই মেলায় সেরা স্টল হাসিনা মুক্তার ‘নতুনত্ব’

ভিসা ছাড়াই যে ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

ভিসা ছাড়াই যে ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থ‌গিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থ‌গিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম