Logo
Logo
×

Advertisement

জাতীয়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থ‌গিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থ‌গিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

Advertisement

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থ‌গিত করা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে এ সফর স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। 

শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ‌্য নি‌শ্চিত করেছে। আগামী ৭-৮ ডিসেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর করার কথা ছিল।

ওই সূত্র জানিয়েছে, মালয়েশিয়ার অভ‌্যন্তরীণ রাজ‌নৈ‌তিক কার‌ণে বাংলাদেশ ছাড়াও আনোয়ার ইব্রাহিমের থাইল‌্যান্ড সফরও স্থ‌গিত হ‌য়ে‌ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। 

বৈঠকের আলোচ্যসূচিতে অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো থাকার কথা ছিল।

গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল।

আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী

বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী

বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মেডিকেল ট্যুরিজম খাতে বাংলাদেশ-মালয়েশিয়ার সহযোগিতা বাড়াতে উদ্যোগ

মেডিকেল ট্যুরিজম খাতে বাংলাদেশ-মালয়েশিয়ার সহযোগিতা বাড়াতে উদ্যোগ

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার চিত্র তুলে ধরল সরকার

কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার চিত্র তুলে ধরল সরকার

আরও পড়ুন

ভিসা ছাড়াই যে ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

ভিসা ছাড়াই যে ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থ‌গিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থ‌গিত

ভবদহের জলাবদ্ধতা নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: কৃষিমন্ত্রী

ভবদহের জলাবদ্ধতা নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: কৃষিমন্ত্রী

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম