Logo
Logo
×

Advertisement

জাতীয়

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি

প্রতীকী ছবি

Advertisement

পরিকল্পনাহীন নগরায়ন, অনুমোদনহীন ভবন নির্মাণের কারণে ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৯ বছরে দেশে ২ লাখ ৯ হাজার ৯৩৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১ হাজার ১৬১ জন মারা যান এবং আহত হয়েছেন ৩ হাজার ৭৯২ জন। 

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানান স্থপতি ইকবাল হাবিব। সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিন (বকুল)। ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) এ প্রদর্শনীর আয়োজন করে। 

‘ঢাকার ক্রমবর্ধমান আকাশচুম্বী ভবন: বহুতল ভবনে অগ্নি ও জীবন নিরাপত্তার চ্যালেঞ্জ এবং আধুনিক স্মার্ট ভবন প্রযুক্তি’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে স্থপতি ইকবাল হাবিব বলেন, জমির অভাব, ভূমির ক্রমবর্ধমান মূল্য এবং মিশ্র-ব্যবহারের ভবন বাড়ায় ঢাকার আকাশরেখা দ্রুত বদলে যাচ্ছে। কিন্তু এই উলম্ব সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তা অবকাঠামো ও জরুরি প্রস্তুতি গড়ে ওঠেনি। 

বেইলি রোড ও এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের উদাহরণ টেনে ইকবাল হাবিব বলেন, ‘অগ্নিকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; এগুলো পরিকল্পনা, নকশা ও শাসনব্যবস্থার পদ্ধতিগত ব্যর্থতার প্রকাশ। ভবনের নকশা থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ পর্যন্ত পুরো জীবনচক্রে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

এর আগে প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে শুধু দুর্ঘটনার পর ব্যবস্থা নিলেই চলবে না, বরং আগে থেকেই কার্যকর সুরক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। এ জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল তৈরি এবং সরকারি-বেসরকারি সমন্বয় বাড়ানোর তাগিদ দেন তিনি।

শেষ হলো ফায়ার সেফটি এক্সপো

রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘১০ম আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০২৬’ শেষ হয়েছে। এবারের প্রদর্শনীতে ২০টির বেশি দেশের ১২০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রদর্শনীতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম, সিসিটিভি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নজরদারি, সাইবার নিরাপত্তা, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং শিল্প নিরাপত্তাসংক্রান্ত প্রযুক্তি প্রদর্শন করা হয়। 

ইসাবের সভাপতি স্কোয়াড্রন লিডার (অব.) এম দিদারুল ইসলাম বলেন, বাংলাদেশের শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নের সঙ্গে নিরাপত্তার বিষয়টি সরাসরি সম্পর্কিত। আন্তর্জাতিক মানের অগ্নিনিরাপত্তা ও সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করা গেলে শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান ও বিনিয়োগের নিরাপত্তা বাড়বে। 

সমাপনী অনুষ্ঠানে ইসাবের সভাপতি স্কোয়াড্রন লিডার (অব.) এম দিদারুল ইসলাম বলেন, বাংলাদেশের শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নের সঙ্গে নিরাপত্তার বিষয়টি সরাসরি সম্পর্কিত। আন্তর্জাতিক মানের অগ্নিনিরাপত্তা ও সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করা গেলে শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান ও বিনিয়োগের নিরাপত্তা বাড়বে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজধানীর মিরপুর-১০ এ বাসে আগুন

রাজধানীর মিরপুর-১০ এ বাসে আগুন

লালমোহনে রাতের আঁধারে বিএনপির পার্টি অফিসে আগুন

লালমোহনে রাতের আঁধারে বিএনপির পার্টি অফিসে আগুন

মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

আওয়ামী লীগ নেতা সাইজুদ্দিনের বাড়িতে আগুন

আওয়ামী লীগ নেতা সাইজুদ্দিনের বাড়িতে আগুন

চকরিয়ায় আগুনে পুড়ল ১৪ দোকান

চকরিয়ায় আগুনে পুড়ল ১৪ দোকান

নাটোরে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নাটোরে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

আরও পড়ুন

ভবদহের জলাবদ্ধতা নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: কৃষিমন্ত্রী

ভবদহের জলাবদ্ধতা নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: কৃষিমন্ত্রী

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি

দুর্নীতি ঠেকাতে রাষ্ট্র সংস্কার চায় টিআইবি

দুর্নীতি ঠেকাতে রাষ্ট্র সংস্কার চায় টিআইবি

অর্থ উপদেষ্টা মধ্যপ্রাচ্য সংকটে বাতিল ৫৫টি এলএনজি কার্গো

মধ্যপ্রাচ্য সংকটে বাতিল ৫৫টি এলএনজি কার্গো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম