Logo
Logo
×

Advertisement

অন্যান্য

দুর্নীতি ঠেকাতে রাষ্ট্র সংস্কার চায় টিআইবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

দুর্নীতি ঠেকাতে রাষ্ট্র সংস্কার চায় টিআইবি

ফাইল ছবি

Advertisement

দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাষ্ট্র সংস্কার এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকায় টিআইবির হোপ সেন্টারে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। রানারআপ হয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি। সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্বেষা মিত্র।

অনুষ্ঠানে ড. ইফতেখারুজ্জামান বলেন, বিতর্কের মূল্যবোধ ও টিআইবির মূল্যবোধ একই সূত্রে গাঁথা। বিতর্কের মাধ্যমে তরুণরা নতুন বিষয় সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি যুক্তিনির্ভর চর্চার সুযোগ পান। প্রতিযোগিতায় অংশ নেওয়া সবাই কোনো না কোনোভাবে জয়ী হয়েছেন।


তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাষ্ট্র সংস্কার এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সাধারণ মানুষকেও সোচ্চার হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। জাতীয় জীবনের বিভিন্ন অর্জনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই দুর্নীতির মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদেরই এগিয়ে আসতে হবে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের অন্য সদস্য সানজিদা মেহনাজ তাসনিম। রানারআপ দলের সদস্য আজিজুর রহমান, ফয়সাল আহমেদ ও মাহিন আহসান। সারা দেশের ৩২টি বিতর্ক দল এতে অংশ নেয়।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ড. ইফতেখারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

তিনি বলেন, বিতর্ক প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য বিতার্কিক ও বিচারকদের আন্তরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পারস্পরিক সম্মান, সহমর্মিতা, পরমতসহিষ্ণুতা ও যুক্তিবোধের চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

টিআইবি জানায়, বিতর্কে নারী সমঅধিকার ও মূল্যবোধের চর্চা নিশ্চিত করতে প্রতিটি বিতর্ক দল ও বিচারক প্যানেলে অন্তত একজন নারী সদস্যের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছিল।

২৬ থেকে ২৮ নভেম্বর তিন দিনব্যাপী আবাসিক এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার, রানারআপ দলকে ৩০ হাজার এবং সেরা বিতার্কিককে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে। পাশাপাশি ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। এবারের প্রতিযোগিতার সেরা আটটি দল পরবর্তী আয়োজনেও সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব ও তার স্ত্রীর ২১টি সম্পত্তি জব্দের আদেশ

পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব ও তার স্ত্রীর ২১টি সম্পত্তি জব্দের আদেশ

বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দুদক

বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দুদক

পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে স্বাস্থ্য খাতের দুর্নীতি

বাংলাদেশ হেলথ ওয়াচের প্রতিবেদন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে স্বাস্থ্য খাতের দুর্নীতি

খেলাপি ঋণের বড় অংশই দুর্নীতি ও অপরাধে সৃষ্ট

মূলধন সংকটে ব্যাংক খাত খেলাপি ঋণের বড় অংশই দুর্নীতি ও অপরাধে সৃষ্ট

২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক

২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক

আরও পড়ুন

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি

দুর্নীতি ঠেকাতে রাষ্ট্র সংস্কার চায় টিআইবি

দুর্নীতি ঠেকাতে রাষ্ট্র সংস্কার চায় টিআইবি

অর্থ উপদেষ্টা মধ্যপ্রাচ্য সংকটে বাতিল ৫৫টি এলএনজি কার্গো

মধ্যপ্রাচ্য সংকটে বাতিল ৫৫টি এলএনজি কার্গো

পার্বত্য শান্তিচুক্তি ‘কাগজে বাঘ’, পুনর্মূল্যায়ন দাবি

পার্বত্য শান্তিচুক্তি ‘কাগজে বাঘ’, পুনর্মূল্যায়ন দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম