Logo
Logo
×

Advertisement

জাতীয়

অর্থ উপদেষ্টা

মধ্যপ্রাচ্য সংকটে বাতিল ৫৫টি এলএনজি কার্গো

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম

মধ্যপ্রাচ্য সংকটে বাতিল ৫৫টি এলএনজি কার্গো

বাংলাদেশ এনার্জি কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।

Advertisement

মধ্যপ্রাচ্যের চলমান সংকটে গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত বাংলাদেশের ৫৫টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো বাতিল হয়েছে। ফলে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি কিনতে হচ্ছে সরকারকে। এতে গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকারের অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ৪১২ কোটি মার্কিন ডলার। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এলএনজি আমদানিতে প্রায় ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে।

শনিবার রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে চতুর্থ বাংলাদেশ এনার্জি কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির চাহিদার বড় অংশই আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে বাংলাদেশেও সরাসরি এর প্রভাব পড়ে। জ্বালানি আমদানিতে বেশি বৈদেশিক মুদ্রা ব্যয় হওয়ায় রিজার্ভের ওপর চাপ বাড়ে। একই সঙ্গে বিদ্যুৎ ও শিল্প উৎপাদনের খরচ বেড়ে যায়, যার প্রভাব পড়ে পণ্য ও সেবার দামে। এতে মূল্যস্ফীতিও বাড়ে।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকার একটি আর্থিকভাবে চাপগ্রস্ত ও আমদানিনির্ভর জ্বালানি খাতের দায়িত্ব নিয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত অব্যবহৃত বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতার বিপরীতে ক্যাপাসিটি চার্জ হিসেবে ২ লাখ ৮১ হাজার ৩৮৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

জ্বালানি নিরাপত্তা জোরদারে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় দেশে ডিজেলের মজুত ছিল ১৭ দিনের। বর্তমানে তা বাড়িয়ে ৩৮ দিনে উন্নীত করা হয়েছে। পর্যায়ক্রমে ৯০ দিনের চাহিদা পূরণের মতো জ্বালানি মজুত গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের।

নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর পরিকল্পনা জানিয়ে উপদেষ্টা বলেন, ২০৩০ সালের মধ্যে দেশে ১০ হাজার মেগাওয়াটের বেশি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে ৫ হাজার ৫০০ মেগাওয়াট, ভূমিতে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে ৪ হাজার থেকে ৫ হাজার মেগাওয়াট এবং বায়ু, বর্জ্য থেকে বিদ্যুৎ, ভাসমান সৌরবিদ্যুৎ ও কৃষিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪৫০ থেকে ৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য রয়েছে।

দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সক্ষমতা জোরদারের ওপরও গুরুত্ব দেন সরকারের এই উপদেষ্টা।

তিনি বলেন, প্রতিদিন ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পুনঃগ্যাসীকরণের সক্ষমতাসম্পন্ন তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মাতারবাড়িতে দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস পুনঃগ্যাসীকরণের সক্ষমতাসম্পন্ন একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তবে পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় এলএনজি অবকাঠামো সম্প্রসারণের বিরোধিতা করেন বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের সদস্য সচিব হাসান মেহেদী। তিনি বলেন, এলএনজি আমদানিতে যে অর্থ ব্যয় হচ্ছে, তা নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করা হলে দেশের জ্বালানি নিরাপত্তা বাড়ানো সম্ভব।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিয়ে সমন্বিত জাতীয় জ্বালানি মহাপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান। পাশাপাশি টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। সৌর প্যানেল ও সংশ্লিষ্ট সরঞ্জামের কার্যকাল শেষ হলে সেগুলোর বর্জ্য ব্যবস্থাপনা কীভাবে হবে, সে বিষয়েও কোনো পরিকল্পনা না থাকার কথা উল্লেখ করেন।

সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থনীতিবিদ মো. আশানুর রহমান বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লে আমদানিনির্ভরতা, ভর্তুকি এবং আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামার ঝুঁকি কমবে।

তিনি বলেন, ব্যাংকগুলো মূলত স্বল্পমেয়াদি আমানতের ওপর নির্ভরশীল। ফলে ৮ থেকে ১২ বছর মেয়াদি বিনিয়োগ প্রয়োজন, এমন প্রকল্পে অর্থায়ন কঠিন হয়ে পড়ে। এ ধরনের প্রকল্পে অর্থায়ন সহজ করতে গ্রিন বন্ড ও সুকুক ব্যবহারের সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

সরকারের ঘোষণা ও বাস্তব নীতিমালার মধ্যে অসংগতি রয়েছে বলে অভিযোগ করেন বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ। তিনি বলেন, এ কারণে বেসরকারি বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে।

সম্মেলনে নীতিনির্ধারক, জ্বালানি খাতের অংশীজন ও বিশেষজ্ঞরা দেশের জ্বালানি খাতের চ্যালেঞ্জ এবং টেকসই জ্বালানিতে উত্তরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা: তিতুমীর

৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা: তিতুমীর

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান ড. তিতুমীরের

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান ড. তিতুমীরের

দেড় দশকে ক্ষমতার অপব্যবহারে বীমা খাতের ৭৩ শতাংশ দাবি অনিষ্পন্ন: ড. তিতুমীর

দেড় দশকে ক্ষমতার অপব্যবহারে বীমা খাতের ৭৩ শতাংশ দাবি অনিষ্পন্ন: ড. তিতুমীর

ঋণের প্রতিটি টাকার সর্বোচ্চ সুফল নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: রাশেদ তিতুমীর

ঋণের প্রতিটি টাকার সর্বোচ্চ সুফল নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: রাশেদ তিতুমীর

আ.লীগ আমলে জিডিপির প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছিল: ড. তিতুমীর

আ.লীগ আমলে জিডিপির প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছিল: ড. তিতুমীর

মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ

মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ

আরও পড়ুন

অর্থ উপদেষ্টা মধ্যপ্রাচ্য সংকটে বাতিল ৫৫টি এলএনজি কার্গো

মধ্যপ্রাচ্য সংকটে বাতিল ৫৫টি এলএনজি কার্গো

পার্বত্য শান্তিচুক্তি ‘কাগজে বাঘ’, পুনর্মূল্যায়ন দাবি

পার্বত্য শান্তিচুক্তি ‘কাগজে বাঘ’, পুনর্মূল্যায়ন দাবি

শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন ৩ পথ

শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন ৩ পথ

রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়

রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম