Logo
Logo
×

Advertisement

জাতীয়

মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ

Advertisement

দেশের গ্যাস সরবরাহ বাড়াতে ২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির পাশাপাশি কক্সবাজারের মহেশখালীতে নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। 

নতুন এই টার্মিনাল নির্মাণে ১৫ থেকে ২০ বছর মেয়াদে ব্যয় হবে ১২ হাজার ৩২৪ কোটি থেকে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালে ওমানের প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং লিমিটেডের (ওকিউটি) কাছ থেকে তিন কার্গো এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডির কাছ থেকে দুই কার্গো এলএনজি আমদানি করা হবে। 

এর মাধ্যমে আগামী বছর এলএনজি সরবরাহ নিশ্চিত করতে বিদ্যমান চুক্তির পাশাপাশি নতুন সরবরাহকারীর কাছ থেকেও গ্যাস কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ওমানের ওকিউ ট্রেডিংয়ের কাছ থেকে তিন কার্গো এলএনজি আমদানি করা হবে দেশটির সঙ্গে বাংলাদেশের বিদ্যমান দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায়।

এ জন্য তিনটি পৃথক সাইড লেটার চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে কমিটি। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এসব এলএনজি আমদানি করা হবে।

অন্যদিকে মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জির কাছ থেকে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাবেও সায় দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ক্ষেত্রে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) দামের চেয়ে শূন্য দশমিক ১৮ ডলার কম।

তবে দুই পক্ষের সম্মতির ভিত্তিতে কার্গোর সংখ্যা কমানো বা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

এলএনজি আমদানির পাশাপাশি তা সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও করছে সরকার। এ জন্য কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে নতুন একটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

চীনের প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিএনইই) জিটুজি পদ্ধতিতে এ প্রকল্পের প্রস্তাব দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রস্তাব অনুযায়ী, ১৫ বছর মেয়াদে প্রকল্পের ব্যয় হবে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা।আর ২০ বছর মেয়াদে ব্যয় দাঁড়াবে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

এফএসআরইউ বা ভাসমান টার্মিনালের মাধ্যমে জাহাজে করে আমদানি করা এলএনজি সংরক্ষণ করা হয়। পরে সেটিকে পুনরায় গ্যাসে রূপান্তর করে পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। ফলে এলএনজি আমদানির পাশাপাশি টার্মিনালের সক্ষমতাও দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ।

ওমান ও মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব এবং মহেশখালীতে নতুন টার্মিনাল স্থাপনের উদ্যোগ দুটিই দেশের আমদানিনির্ভর গ্যাস সরবরাহব্যবস্থার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার অংশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন গাড়ি কেনা, ভবন নির্মাণ ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ করল সরকার

সংশোধিত বাজেট নতুন গাড়ি কেনা, ভবন নির্মাণ ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ করল সরকার

আগামী অর্থবছর থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে

আগামী অর্থবছর থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে

সামিটের টার্মিনাল থেকে ফের জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

সামিটের টার্মিনাল থেকে ফের জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

সামিট এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহ কমেছে ৪৯১ মিলিয়ন ঘনফুট

সামিট এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহ কমেছে ৪৯১ মিলিয়ন ঘনফুট

নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন রোববার, পাবেন না অনেকে

নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন রোববার, পাবেন না অনেকে

আরও পড়ুন

শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিচার শুরুর আবেদন

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ

মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম