Logo
Logo
×

Advertisement

জাতীয়

আগামী অর্থবছর থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

আগামী অর্থবছর থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে

Advertisement

২০২৭ সালের ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধ বাধ্যতামূলক করেছে সরকার। শুল্কের পরিমাণ যা-ই হোক না কেন, এ নিয়ম কার্যকর হবে। তবে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ-চালানের পাশাপাশি প্রচলিত পদ্ধতিতেও স্ট্যাম্প শুল্ক পরিশোধ করা যাবে। 

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

দ্য স্ট্যাম্প অ্যাক্ট, ১৮৯৯-এর ১১এ ধারা এবং দ্য স্ট্যাম্প ডিউটিজ (অ্যাডিশনাল মোডস অব পেমেন্ট) অ্যাক্ট, ১৯৭৪-এর ২(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিবন্ধনযোগ্য দলিলের স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধের ক্ষেত্রে দলিল লেখার জন্য কার্টিজ পেপার ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য সাব-রেজিস্ট্রারের কাছে দলিল উপস্থাপনের সময় শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে এ-চালানের রসিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে।

পাশাপাশি দলিলের প্রথম পাতায় স্ট্যাম্প শুল্ক পরিশোধসংক্রান্ত এ-চালান নম্বর উল্লেখ করতে হবে। বিমা পলিসির ওপর প্রযোজ্য স্ট্যাম্প শুল্কের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে বিমা পলিসির সঙ্গে এ-চালানের রসিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে। রসিদে সংশ্লিষ্ট বিমা পলিসির শনাক্তকরণ নম্বর এবং বিমা পলিসির প্রথম পাতায় স্ট্যাম্প শুল্ক পরিশোধের এ-চালান নম্বর উল্লেখ করতে হবে।

এ ছাড়া একযোগে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে এ-চালানের মাধ্যমে স্ট্যাম্প শুল্ক পরিশোধের ক্ষেত্রে প্রত্যেকের নাম ও শনাক্তকরণ নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে। 

এ ক্ষেত্রে প্রযোজ্য অনুযায়ী করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন), জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) অথবা ট্রেড লাইসেন্স নম্বর দিতে হবে।

সরকারের আশা, নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধ পদ্ধতি এ-চালানের আওতায় আনার ফলে প্রচলিত ইমপ্রেসড ও অ্যাডহেসিভ স্ট্যাম্প মুদ্রণ, সংরক্ষণ ও বিতরণ এবং কমিশন বাবদ বিপুল অর্থ সাশ্রয় হবে। একই সঙ্গে জাল স্ট্যাম্প বিক্রির সুযোগ বন্ধ হবে এবং রাজস্ব আয় বাড়বে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

না.গঞ্জে ৮১ টন কেমিক্যাল জব্দ, ৪৫ টনের হদিস নেই

গুদাম সিলগালা না.গঞ্জে ৮১ টন কেমিক্যাল জব্দ, ৪৫ টনের হদিস নেই

নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন রোববার, পাবেন না অনেকে

নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন রোববার, পাবেন না অনেকে

নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়

নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়

তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল

তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল

সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

আরও পড়ুন

আখতারুজ্জামানের মামলার তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর

আখতারুজ্জামানের মামলার তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর

সংসদে বিরোধীদলীয় নেতা গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ হচ্ছে, তারা কী করে?

গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ হচ্ছে, তারা কী করে?

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা

আগামী অর্থবছর থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে

আগামী অর্থবছর থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম