Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

Icon

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম

মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ছবি: যুগান্তর

Advertisement

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়ন বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। 

গ্রামীণ ব্যাংক ধানিসাফা ইউনিয়ন শাখা সূত্রে জানা যায়, শনিবার ( ২৮ নভেম্বর ) ভোর ৫টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান ফটকের সামনে দেয়ালের পাশে এবং দেয়ালের ওপর দিয়ে ভেতরের দিকে কেরোসিন ঢেলে কাপড় জড়িয়ে আগুন ধরিয়ে দেয়। দেয়ালের পাশে আগুন জ্বলতে দেখে পাশের একটি অফিসের নৈশপ্রহরী ব্যাংকের নৈশপ্রহরী আব্দুল খালেককে খবর দেন। পরে তিনি আগুন নেভাতে সক্ষম হন।

গ্রামীণ ব্যাংক ধানিসাফা ইউনিয়ন শাখার ব্যবস্থাপক জসিম জমাদ্দার বলেন, ভোরে দুর্বৃত্তরা ব্যাংকের বাইরে আগুন দেওয়ার চেষ্টা করে। নৈশপ্রহরী বিষয়টি দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এ সময় গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক নিরাপত্তা জোরদার করার বিষয়ে আশ্বস্ত করেছেন। ঘটনাটি তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ নেতা সাইজুদ্দিনের বাড়িতে আগুন

আওয়ামী লীগ নেতা সাইজুদ্দিনের বাড়িতে আগুন

চকরিয়ায় আগুনে পুড়ল ১৪ দোকান

চকরিয়ায় আগুনে পুড়ল ১৪ দোকান

নাটোরে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নাটোরে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

আশুলিয়ায় দুই বাসে আগুন

আশুলিয়ায় দুই বাসে আগুন

নারায়ণগঞ্জে যাত্রীর ছদ্মবেশে চলন্ত বাসে আগুন

নারায়ণগঞ্জে যাত্রীর ছদ্মবেশে চলন্ত বাসে আগুন

সাভারে বাসে আগুন

সাভারে বাসে আগুন

আরও পড়ুন

মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে থামিয়ে রাখা বাসে আগুন

মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে থামিয়ে রাখা বাসে আগুন

মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

জঙ্গলে মিলল ১০টি ককটেল

জঙ্গলে মিলল ১০টি ককটেল

‘রামপালের রমজাইপুর এলাকায় ভাঙন রোধে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেওয়া জরুরি’

‘রামপালের রমজাইপুর এলাকায় ভাঙন রোধে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেওয়া জরুরি’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম