Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আশুলিয়ায় দুই বাসে আগুন

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম

আশুলিয়ায় দুই বাসে আগুন

ছবি: যুগান্তর

Advertisement

সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ নভেম্বর) ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকার পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহণের দুটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে সড়কের পাশে পার্কিং করে রাখা বাস দুটিতে আকস্মিকভাবে আগুন ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পার্কিংয়ে থাকা অবস্থায় ঘটনাটি ঘটায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, মহাসড়ক ও সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশে এ ঘটনা ঘটিয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে এবং এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নারায়ণগঞ্জে যাত্রীর ছদ্মবেশে চলন্ত বাসে আগুন

নারায়ণগঞ্জে যাত্রীর ছদ্মবেশে চলন্ত বাসে আগুন

চলন্ত বাসে সন্তান প্রসব

চলন্ত বাসে সন্তান প্রসব

সাভারে বাসে আগুন

সাভারে বাসে আগুন

৩০ দিন পর নিভল ইনানীর সেই গ্যাসের আগুন

৩০ দিন পর নিভল ইনানীর সেই গ্যাসের আগুন

১০ কোটি টাকা আত্মসাৎ করে ৭ বছর পলাতক, অতঃপর...

১০ কোটি টাকা আত্মসাৎ করে ৭ বছর পলাতক, অতঃপর...

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা: ২ মামলায় আসামি ১৩ হাজার

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা: ২ মামলায় আসামি ১৩ হাজার

আরও পড়ুন

আশুলিয়ায় দুই বাসে আগুন

আশুলিয়ায় দুই বাসে আগুন

আজ রাজশাহী যাচ্ছেন মিজানুর রহমান আজহারী

আজ রাজশাহী যাচ্ছেন মিজানুর রহমান আজহারী

এমপি মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

এমপি মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

আ.লীগ নেতাকমীদের উদ্দেশে নুর নড়াচড়া করলে ডানে-বামে যাওয়ার সুযোগ পাবেন না

নড়াচড়া করলে ডানে-বামে যাওয়ার সুযোগ পাবেন না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম