নাটোরে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কে বা কারা আগুন দিয়েছে, তা শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জুলাই যোদ্ধারা।
শনিবার (২৮ নভেম্বর) ভোর ৪টার দিকে শহরের ভবানীগঞ্জ এলাকায় সরকারি পাবলিক লাইব্রেরির সামনে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, মুখে সাদা রুমাল বেঁধে একজন যুবক জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পালিয়ে যায়।
জুলাই যোদ্ধা সাজ্জাদ আহমেদ জানান, নাটোরের জুলাই স্মৃতিস্তম্ভটি উন্মুক্ত স্থানে অবস্থিত। বেষ্টনী না থাকায় স্তম্ভটি অনিরাপদ। প্রশাসনকে নিরাপত্তার জন্য জানিয়েও কোনো ব্যবস্থা নেয়নি তারা।
আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশকে একটি গোষ্ঠী অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
