‘রামপালের রমজাইপুর এলাকায় ভাঙন রোধে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেয় জরুরি’
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম । ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, রামপালের রমজাইপুর এলাকায় ভাঙন রোধে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেয় জরুরি। পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় সমীক্ষা শেষে তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠালে তারপর আমরা দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবো।
শনিবার (২৮ নভেম্বর) সকালে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের বাগেরহাটের রামপাল অংশের রমজাইপুর এলাকার ভাঙন পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, দেড় মাস আগে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের ভাঙন পরিদর্শনের পর নেওয়া উদ্যোগের প্রেক্ষিতে ভাঙন কবলিত বাগেরহাটের রামপালের রমজাইপুর এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। এ ভাঙন রোধে ও গ্রাম সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এখানে স্টাডি করে কাজ করতে হবে। কারণ এখানে জিও ব্যাগ ফেলার পরও তা আবার ভেঙে পড়ছে। এখানকার ভাঙ্গনটা সোজা/খাঁড়া, ফলে এ ভাঙন প্রতিরোধ করা সহজ না।
তিনি আরও বলেন, ভাঙন রোধে তাদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। এছাড়া সরকারকে এ বিষয়টি জানানো এবং ভুক্তভোগীদেরকে সহযোগিতা করা দরকার। পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় সমীক্ষা শেষে তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠালে তারপর আমরা দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবো।
এ সময় পরিবেশ প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন - বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মিরাজ মোল্লা, বাগেরহাটের উপ-বিভাগীয় প্রকৌশলী (রায়েন্দা) মো. হুমায়ুন কবির ও বাগেরহাটের উপ-সহকারী প্রকৌশলী (ভূটিয়ামারী) হোসনেয়ারা জামিল সুমানা।

