Logo
Logo
×

Advertisement

জাতীয়

ফসলের অপচয় রোধে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারে গুরুত্বারোপ পরিবেশমন্ত্রীর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম

ফসলের অপচয় রোধে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারে গুরুত্বারোপ পরিবেশমন্ত্রীর

‘বাংলাদেশের আবহাওয়ায় ফল ও সবজি সংরক্ষণে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের সম্ভাব্যতা যাচাই’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে অতিথিরা

Advertisement

ফসল তোলার পর অপচয় ও ক্ষতি কমিয়ে ফল এবং সবজির গুণমান ধরে রাখতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশের আবহাওয়ায় ফল ও সবজি সংরক্ষণে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের সম্ভাব্যতা যাচাই’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অতিরিক্ত তাপমাত্রা, হিমাগারের অভাব ও অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে বাজারে পৌঁছানোর আগেই প্রচুর কৃষিপণ্য নষ্ট হয়ে যায়। হিমাগারের সঙ্গে তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন যুক্ত করা গেলে কৃষকেরা পণ্যের বেশি অংশ বাজারজাত করে আয় বাড়াতে পারবেন।

রাজশাহীর একটি কৃষি খামারে পরীক্ষামূলকভাবে স্থাপিত সৌরবিদ্যুৎচালিত হিমাগারের সফলতার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে জলবায়ু-সহনশীল ও কম কার্বন নিঃসরণকারী কৃষিব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

ইউএনইপি ও সিটিসিএনের আর্থিক সহায়তায় এবং কাইটেকের নেতৃত্বে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুন নাহার ও কাইটেকের প্রকল্পপ্রধান ড. কিম জং ইয়লসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা বক্তব্য দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের অপরাজনীতি এখন অচল: পরিবেশমন্ত্রী

গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের অপরাজনীতি এখন অচল: পরিবেশমন্ত্রী

শব্দদূষণের নতুন ৪টি উৎস শনাক্ত পরিবেশ অধিদপ্তরের

শব্দদূষণের নতুন ৪টি উৎস শনাক্ত পরিবেশ অধিদপ্তরের

প্রত্যেক ধর্মই সঠিক পথে চলার শিক্ষা দেয়: প্রতিমন্ত্রী ড. ফরিদ

প্রত্যেক ধর্মই সঠিক পথে চলার শিক্ষা দেয়: প্রতিমন্ত্রী ড. ফরিদ

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

পরিবেশমন্ত্রী সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

মন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ-বিভ্রাট

মন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ-বিভ্রাট

আরও পড়ুন

ফসলের অপচয় রোধে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারে গুরুত্বারোপ পরিবেশমন্ত্রীর

ফসলের অপচয় রোধে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারে গুরুত্বারোপ পরিবেশমন্ত্রীর

শেখ হাসিনাকে দেশে ফেরানোর দুই উপায় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে দেশে ফেরানোর দুই উপায় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে কূটনীতিকদের সঙ্গে সরকারের বৈঠক

সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে কূটনীতিকদের সঙ্গে সরকারের বৈঠক

‘প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়’

‘প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম