Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ-বিভ্রাট

Advertisement

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পিএম

মন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ-বিভ্রাট

ছবি: যুগান্তর

Advertisement

শেরপুরে মানুষ-হাতির দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভায় কয়েক দফা বিদ্যুৎ চলে যাওয়ায় উপস্থিত অতিথি, প্রশাসনিক কর্মকর্তা ও বিএনপি নেতাদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। 

শনিবার (১০ অক্টোবর) বিকালে জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় প্রশাসন থেকে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি অবগত করার পর অনুষ্ঠানের শেষাংশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখা হয়। 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরীসহ বন বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং জেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী প্রমুখ।  

এ বিষয়ে পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. শাহাবুদ্দিন বলেন, আপাতত কোনো লোডশেডিং নেই।  তবে কোনো লাইন ফল্টের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে। বিষয়টি আমি দেখছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অভয়ারণ্য তৈরি ও পর্যটনকে উন্নত করা গেলে মানুষ-হাতির সংঘাত বন্ধ হবে: পরিবেশমন্ত্রী

অভয়ারণ্য তৈরি ও পর্যটনকে উন্নত করা গেলে মানুষ-হাতির সংঘাত বন্ধ হবে: পরিবেশমন্ত্রী

শিশুদের নোবেলখ্যাত শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি

শিশুদের নোবেলখ্যাত শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি

সবুজের ছায়ায় রাবার বাগান

সবুজের ছায়ায় রাবার বাগান

মানুষ ও হাতির নিরাপদ সহাবস্থান নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী

মানুষ ও হাতির নিরাপদ সহাবস্থান নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী

সাপে কাটা মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে বাবা

সাপে কাটা মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে বাবা

শেরপুরে কোমল পানীয় খেয়ে দুই শিক্ষার্থীসহ অসুস্থ ৩

শেরপুরে কোমল পানীয় খেয়ে দুই শিক্ষার্থীসহ অসুস্থ ৩

আরও পড়ুন

সারের ডিলার পেলেন জেলা বিএনপি সভাপতির ভাই, শ্যালক ও শ্যালকের স্ত্রী

সারের ডিলার পেলেন জেলা বিএনপি সভাপতির ভাই, শ্যালক ও শ্যালকের স্ত্রী

সারা দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণ করবে সরকার: আসাদুল হাবিব দুলু

সারা দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণ করবে সরকার: আসাদুল হাবিব দুলু

মন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ-বিভ্রাট

মন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ-বিভ্রাট

চট্টগ্রামে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়

নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম