Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাশকতা ঠেকাতে শেরপুরে রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

নাশকতা ঠেকাতে শেরপুরে রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা

নাশকতা ঠেকাতে শেরপুরে রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বুধবার (১৮ নভেম্বর) রাত থেকেই শেরপুরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে রাত জেগে পাহারা দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে শেরপুর জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে যুবদল। এছাড়া শ্রীবরদী ও নকলা উপজেলায় একই কর্মসূচি পালন করে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন। ঝিনাইগাতী উপজেলা বিএনপি ও ছাত্রদলের আয়োজনে রাতব্যাপী উপজেলা সদরে অবস্থান কর্মসূচি পালিত হয়। অন্যদিকে নালিতাবাড়ী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, আমরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কার্যকলাপ ঠেকাতে মাঠে রয়েছি। তাদের মাঠে নামার কোনো সুযোগ দেব না।

নালিতাবাড়ী উপজেলা বিএনপি নেতা ও সাবেক মেয়র আনোয়ার হোসেন ভিপি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কারণে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কাজকর্মে যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য আমরা সজাগ রয়েছি এবং তাদের প্রতিহত করতে অবস্থান নিয়েছি।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন বলেন, আমরা জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন হাটবাজার এলাকায় রাত জেগে মোটরসাইকেল শোভাযাত্রা করে পাহারা দিয়েছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনোরকম নাশকতামূলক কার্যকলাপের সুযোগ দেব না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ১২

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ১২

জানাজায় দাঁড়িয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

জানাজায় দাঁড়িয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

৫৫ বছর ধরে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তিন গ্রাম

৫৫ বছর ধরে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তিন গ্রাম

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির ড্রোন, এটিভি ও এআই ক্যামেরা ব্যবহার

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির ড্রোন, এটিভি ও এআই ক্যামেরা ব্যবহার

অস্ত্রের ভয় দেখিয়ে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব লুট

অস্ত্রের ভয় দেখিয়ে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব লুট

শ্রেণিকক্ষে স্মার্টফোন নিষিদ্ধ, তবুও মিলল শতাধিক

শ্রেণিকক্ষে স্মার্টফোন নিষিদ্ধ, তবুও মিলল শতাধিক

আরও পড়ুন

এমপির বাড়ির কাছে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

এমপির বাড়ির কাছে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

মোটরসাইকেলে এসে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা ছুড়ল হেলমেটধারীরা

মোটরসাইকেলে এসে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা ছুড়ল হেলমেটধারীরা

আইসিজের রায় ঘিরে রোহিঙ্গাদের চোখে জল, ঘরে ফেরার আকুতি

আইসিজের রায় ঘিরে রোহিঙ্গাদের চোখে জল, ঘরে ফেরার আকুতি

ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম