Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শ্রেণিকক্ষে স্মার্টফোন নিষিদ্ধ, তবুও মিলল শতাধিক

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম

শ্রেণিকক্ষে স্মার্টফোন নিষিদ্ধ, তবুও মিলল শতাধিক

শ্রেণিকক্ষে স্মার্টফোন নিষিদ্ধ, তবুও মিলল শতাধিক

Advertisement

শেরপুর সরকারি কলেজে শ্রেণিকক্ষে স্মার্টফোন নিয়ে আসার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে ফোন নিয়ে আসায় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে শতাধিক স্মার্টফোন জব্দ করেছে কলেজ প্রশাসন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষে তদারকি চালিয়ে এসব ফোন জব্দ করা হয়। পরে ফোনগুলো শিক্ষার্থীদের ফেরত দেওয়া হয়।

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করা, নিয়মিত ক্লাশে উপস্থিতি নিশ্চিত করা এবং শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখতে শুরু থেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্মার্টফোন নিয়ে কলেজে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তবে এ নির্দেশনা অমান্য করে অনেক শিক্ষার্থী স্মার্টফোন নিয়ে কলেজে আসছিলেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিভিন্ন শ্রেণিকক্ষে অভিযান চালিয়ে শতাধিক ফোন জব্দ করা হয়।

এ বিষয়ে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আক্রাম হোছাইন বলেন, শিক্ষার্থীদের ক্লাশমুখী করতে কলেজ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানে মনোযোগ বাড়ানো এবং কলেজের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কলেজ প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক খাজা মো. জিয়াউল হক বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে। পাশাপাশি একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা যাতে কলেজে স্মার্টফোন নিয়ে আসতে না পারে, সেই বিষয়েও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। শেরপুর সরকারি কলেজকে ডিজিটালাইজড করার জন্য বহুমুখী প্রচেষ্টা চলছে। শিক্ষার্থীদের ক্লাশমুখী করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঘুমানোর সময় মাথার পাশে স্মার্টফোন রাখেন? জানুন এর ঝুঁকি

ঘুমানোর সময় মাথার পাশে স্মার্টফোন রাখেন? জানুন এর ঝুঁকি

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ঠেকাতে ছাত্রদলের রাত জেগে পাহারা

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ঠেকাতে ছাত্রদলের রাত জেগে পাহারা

আ. লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

আ. লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

ফোন চার্জ দেওয়ার সময় যে ৫ ভুল অনেকেই করেন

ফোন চার্জ দেওয়ার সময় যে ৫ ভুল অনেকেই করেন

শেরপুর গারো পাহাড়ে এবার মানুষ আতঙ্কে হাতি!

শেরপুর গারো পাহাড়ে এবার মানুষ আতঙ্কে হাতি!

মিছিল বের করার চেষ্টা, নিষিদ্ধ সংগঠনের ৫ কর্মী গ্রেফতার

মিছিল বের করার চেষ্টা, নিষিদ্ধ সংগঠনের ৫ কর্মী গ্রেফতার

আরও পড়ুন

‘বাংলার যুবক একটা বউ চায়’ পরীক্ষার খাতায় লিখল কলেজছাত্র

‘বাংলার যুবক একটা বউ চায়’ পরীক্ষার খাতায় লিখল কলেজছাত্র

যে কারণে ৩ ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ

যে কারণে ৩ ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ

মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকির চেষ্টা, ২৫ টন পণ্যসহ ট্রাক আটক

মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকির চেষ্টা, ২৫ টন পণ্যসহ ট্রাক আটক

শ্রেণিকক্ষে স্মার্টফোন নিষিদ্ধ, তবুও মিলল শতাধিক

শ্রেণিকক্ষে স্মার্টফোন নিষিদ্ধ, তবুও মিলল শতাধিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম