Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মোটরসাইকেলে এসে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা ছুড়ল হেলমেটধারীরা

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

মোটরসাইকেলে এসে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা ছুড়ল হেলমেটধারীরা

Advertisement

চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে চারটি পেট্রলবোমা ছুড়েছে হেলমেট পরা চার দুর্বৃত্ত। বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নে ব্যাংকটির পদ্মবিলা শাখায় এ ঘটনা ঘটে।

ছোড়া বোমাগুলোর মধ্যে দুটি বিস্ফোরিত হয়ে ব্যাংকের প্রধান ফটকের সামনে আগুন ধরে গেলেও নৈশপ্রহরীর তাৎক্ষণিক তৎপরতায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে শাখাটির স্বাভাবিক কার্যক্রম চলছে।

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, রাত পৌনে ৩টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত এসে ব্যাংক লক্ষ্য করে চারটি পেট্রলবোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়। বোমা বিস্ফোরিত হয়ে ব্যাংকের প্রধান দরজার সামনে আগুন জ্বলে উঠলে বাজারের নৈশপ্রহরী জালাল উদ্দিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখা ব্যবস্থাপক বিপ্লব ভট্টাচার্য জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত পৌনে ৩টার দিকে কয়েকজন অজ্ঞাত যুবক ব্যাংক লক্ষ্য করে চারটি পেট্রলবোমা ছোড়ে। এর মধ্যে একটি ব্যাংকের প্রধান দরজায় এবং আরেকটি সিঁড়ির পাশে বিস্ফোরিত হয়। বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় ছিল। বিস্ফোরণের পর আগুন ধরে গেলে নৈশপ্রহরী তা দ্রুত নিভিয়ে ফেলেন।

তিনি আরও জানান, পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ব্যাংক লক্ষ্য করে পেট্রলবোমা জাতীয় বস্তু নিক্ষেপ করা হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে তা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সড়কে ব্যারিকেড দিয়ে দুই সাবেক ইউপি চেয়ারম্যানের গাড়িতে ডাকাতি

সড়কে ব্যারিকেড দিয়ে দুই সাবেক ইউপি চেয়ারম্যানের গাড়িতে ডাকাতি

তেলবাহী ট্রেনে ডাকাতি

তেলবাহী ট্রেনে ডাকাতি

আলমডাঙ্গায় প্রায় ৪ হাজার বস্তা সার জব্দ

আলমডাঙ্গায় প্রায় ৪ হাজার বস্তা সার জব্দ

গোপন বৈঠক থেকে জেলা আ.লীগের নেতাসহ গ্রেফতার ৭

গোপন বৈঠক থেকে জেলা আ.লীগের নেতাসহ গ্রেফতার ৭

পড়ানোর নামে মাদ্রাসাছাত্রীকে নিপীড়ন, স্কুলশিক্ষক গ্রেফতার

পড়ানোর নামে মাদ্রাসাছাত্রীকে নিপীড়ন, স্কুলশিক্ষক গ্রেফতার

ব্যানারে নেই জিয়ার ছবি, ‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল

ব্যানারে নেই জিয়ার ছবি, ‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল

আরও পড়ুন

রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার ভবনে আগুন

রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার ভবনে আগুন

রাজশাহীতে তাফসির মাহফিলে আসছেন আজহারী

রাজশাহীতে তাফসির মাহফিলে আসছেন আজহারী

পটুয়াখালীতে এক রাতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

পটুয়াখালীতে এক রাতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

এমপির বাড়ির কাছে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

এমপির বাড়ির কাছে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম