Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তেলবাহী ট্রেনে ডাকাতি

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

তেলবাহী ট্রেনে ডাকাতি

তেলবাহী ট্রেনে ডাকাতি

Advertisement

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জংশনের অদূরে ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে থাকা একটি খালি তেলবাহী ট্রেনের ইঞ্জিনে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার দুধপাতিলা এলাকায় দুর্বৃত্তরা ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে দুই চালককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও ব্যক্তিগত ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। পরে রক্তাক্ত অবস্থায় ট্রেনটি চালিয়ে পার্শ্ববর্তী উথলী রেলওয়ে স্টেশনে নিয়ে আশ্রয় নেন দুই চালক।

হামলায় আহতরা হলেন—লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা খালি তেলবাহী ট্যাংকার ট্রেনটি রাত ১টার দিকে যাত্রা শুরু করে। পথে ‘নকশী কাঁথা এক্সপ্রেস’ ট্রেনকে ক্রসিং দেওয়ার জন্য দর্শনা জংশনের আউটসাইডে দুধপাতিলা এলাকায় ট্রেনটি দাঁড় করানো হয়। নির্জনতার সুযোগে একদল দুর্বৃত্ত ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দুই চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জিম্মি করে লুটপাট চালায়।

আহত লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেন জানান, দুর্বৃত্তরা দুটি মোবাইল ফোন (একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন) এবং কাপড়চোপড়সহ একটি ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগটিতে আনুমানিক ৩ হাজার ৭০০ টাকা ছিল। এছাড়া পকেট থেকে আরও ৫০০ টাকা নিয়ে যায় তারা। তবে অন্য পকেটে থাকা ৩২০ টাকা এবং পায়ের নিচে আড়াল করে রাখা একটি মোবাইল ফোন দুর্বৃত্তদের চোখ এড়িয়ে যায়।

হামলার পর রক্তাক্ত অবস্থায় কন্ট্রোল রুমের নির্দেশনা অনুযায়ী ট্রেনটি চালিয়ে উথলী রেলওয়ে স্টেশনে নিয়ে যান চালকরা। স্টেশন কর্তৃপক্ষ ট্রেনটি ২ নম্বর লাইনে নিরাপদে গ্রহণ করে এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।

উথলী রেলওয়ে স্টেশনমাস্টার ইয়াসিন আরাফাত জানান, আহত দুই চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে নিরাপদে স্টেশনে অবস্থান করছেন। তারা ট্রেন চালানোর মতো অবস্থায় না থাকায় ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যাবে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাটি অত্যন্ত নির্জন। এটি নিছক ছিনতাই নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে রেলওয়ে পুলিশের (জিআরপি) খুলনা পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান বলেন, নকশী কাঁথা এক্সপ্রেস ট্রেনের ক্রসিংয়ের কারণে দর্শনা জংশনের অদূরে মালবাহী ট্রেনটি দাঁড়িয়ে ছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে ট্রেনের দুই চালককে কুপিয়ে রক্তাক্ত করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে মামলা করার জন্য বলা হয়েছে। মামলা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আলমডাঙ্গায় প্রায় ৪ হাজার বস্তা সার জব্দ

আলমডাঙ্গায় প্রায় ৪ হাজার বস্তা সার জব্দ

গোপন বৈঠক থেকে জেলা আ.লীগের নেতাসহ গ্রেফতার ৭

গোপন বৈঠক থেকে জেলা আ.লীগের নেতাসহ গ্রেফতার ৭

পড়ানোর নামে মাদ্রাসাছাত্রীকে নিপীড়ন, স্কুলশিক্ষক গ্রেফতার

পড়ানোর নামে মাদ্রাসাছাত্রীকে নিপীড়ন, স্কুলশিক্ষক গ্রেফতার

ব্যানারে নেই জিয়ার ছবি, ‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল

ব্যানারে নেই জিয়ার ছবি, ‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল

বিএনপি নেতা বোরহানকে দল থেকে বহিষ্কার

বিএনপি নেতা বোরহানকে দল থেকে বহিষ্কার

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

আরও পড়ুন

তেলবাহী ট্রেনে ডাকাতি

তেলবাহী ট্রেনে ডাকাতি

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নতুন কমিটি

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নতুন কমিটি

সুন্দরবনে মাটির নিচে মিলল বিপুল অস্ত্র-গোলাবারুদ

সুন্দরবনে মাটির নিচে মিলল বিপুল অস্ত্র-গোলাবারুদ

নতুন আমির পেল জামালপুর জামায়াত

নতুন আমির পেল জামালপুর জামায়াত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম