|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন জেলা আমির হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ আ ফ ম নূরুল ইসলাম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে শহরের হিলফুল ফুযুল ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত জেলা মজলিসে শূরার অধিবেশন ও জেলা আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ সাহাবুদ্দিন।
এ সময় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সাহাবুদ্দিন সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি নবনির্বাচিত আমিরের নেতৃত্বে জেলায় সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
