Logo
Logo
×

Advertisement

রাজনীতি

জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম

জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা

ফাইল ছবি

Advertisement

রাজনীতিতে নিজেদের অবস্থান পোক্ত করতে এবং জনসমর্থন বাড়াতে কাঠামোগত বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতদিন দলটির নীতিনির্ধারণী ফোরামগুলোতে কেবল রুকন বা শপথপ্রাপ্ত সদস্যদের যুক্ত থাকার কঠোর নিয়ম থাকলেও, সেই চিরাচরিত প্রথা ভেঙে এবার বিভিন্ন ক্ষেত্রের মেধাবী ও বিশেষজ্ঞ পেশাজীবীদের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় যুক্ত করার উদ্যোগ নিয়েছে দলটি।

জামায়াত আমিরকে পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন শ্রেণি-পেশা ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করার চিন্তা করা হচ্ছে। গঠনতন্ত্র সংশোধন কমিটি বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ মতামত দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল জুবায়ের

জানা যায়, ঐতিহ্যগতভাবে জামায়াতের যাবতীয় নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কর্মপরিষদ এবং মজলিসে শূরার মাধ্যমে। দলীয় নিয়ম অনুযায়ী, শপথপ্রাপ্ত রুকন না হলে বাইরের কোনো ব্যক্তির এই ফোরামগুলোতে যুক্ত হওয়ার বিন্দুমাত্র সুযোগ ছিল না। তবে এবার সেই চিরাচরিত প্রথা ভেঙে এবং রুকন হওয়ার বাধ্যবাধকতা তুলে দিয়ে বিভিন্ন ক্ষেত্রের মেধাবী ও বিশেষজ্ঞ ব্যক্তিদের দলের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার পথে এগোচ্ছে প্রধান বিরোধী দলটি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে দলের গঠনতন্ত্র সংশোধনের জন্য একটি কমিটি রয়েছে। এ কমিটিতে বিষয়টি আলোচনা হয়েছে এবং দলের নির্বাহী পরিষদ তাতে নীতিগতভাবে সম্মতি দিয়েছে।

এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল জুবায়ের যুগান্তরকে বলেন, এটি এখনো আলোচনার টেবিলে রয়েছে। গঠনতন্ত্র সংশোধন কমিটিতে বিষয়টি আলোচনা হয়েছে। কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, জামায়াত আমিরকে পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন শ্রেণি-পেশা ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করার চিন্তা করা হচ্ছে। গঠনতন্ত্র সংশোধন কমিটি বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ মতামত দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সূত্রমতে, সাবেক বেসামরিক ও সামরিক আমলা, সচিব, কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা এ পরিষদে অন্তর্ভুক্ত হতে পারেন। জামায়াতের প্রতি বিভিন্ন শ্রেণি-পেশা ও সাধারণ মানুষের জনসমর্থন বাড়ছে। বিরোধী দল হিসাবে দেশ পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখতে চায় জামায়াত। সেই সঙ্গে ভবিষ্যতে ক্ষমতায় যেতে হলেও এই কট্টরপন্থি নীতি নিয়ে দেশ পরিচালনা সম্ভব নয়। তাই গ্রহণযোগ্যতা বাড়াতে সঠিক পরামর্শের প্রয়োজনীয়তা অনুভব করছে দলটি।

এ প্রসঙ্গে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতের ছায়া মন্ত্রিসভায় একটি বিশাল টিম কাজ করছে। সেখানে বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞরা রয়েছেন এবং তারা সংগঠনকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। সরকারের ভুল ধরিয়ে দেওয়া এবং জামায়াত ক্ষমতায় গেলে এসব সমস্যা কীভাবে মোকাবিলা করবে, তার টেকসই সমাধানও খোঁজা হচ্ছে। জামায়াতকে একটি গণমুখী দলে পরিণত করতেই এসব নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সূত্রমতে, জামায়াতের গঠনতন্ত্র সংশোধনের প্রক্রিয়া হলো প্রথমে উপকমিটির সুপারিশ নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরার অনুমোদন। এরপর তা রুকন সম্মেলনে পাশ করা। সেক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে প্রায় সোয়া এক লাখ রুকনের সম্মেলন করা সম্ভব না হলে বিভাগ বা অঞ্চলভিত্তিক সম্মেলন করে গঠনতন্ত্র সংশোধন করা হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামায়াত থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার

জামায়াত থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার

১১ দলীয় ঐক্যের ২১ নভেম্বরের লংমার্চ স্থগিত

১১ দলীয় ঐক্যের ২১ নভেম্বরের লংমার্চ স্থগিত

প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত

কপ-৩১-এ সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত

ভুল বুঝতে পেরেছে জামায়াত, নতুন কৌশলে দলটি

ভুল বুঝতে পেরেছে জামায়াত, নতুন কৌশলে দলটি

স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

মানুষ একসময় জামায়াতের ধারে কাছেও যাবে না: রাশেদ খাঁন

মানুষ একসময় জামায়াতের ধারে কাছেও যাবে না: রাশেদ খাঁন

আরও পড়ুন

জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা

জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা

আওয়ামী লীগকে আর গুম-খুনের রক্তাক্ত পথে ফিরতে দেওয়া হবে না: রিজভী

আওয়ামী লীগকে আর গুম-খুনের রক্তাক্ত পথে ফিরতে দেওয়া হবে না: রিজভী

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

জামায়াত থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার

জামায়াত থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম