Logo
Logo
×

Advertisement

রাজনীতি

কপ-৩১-এ সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত

তহবিল ব্যবহারে স্বচ্ছতার দাবি

Icon

মহিউদ্দিন খান রিফাত, আনতালিয়া (তুরস্ক) থেকে

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম

প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত

কপ-৩১ সম্মেলনস্থলের বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

Advertisement

জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্থাপিত পাঁচ দফা দাবির প্রতি সমর্থন জানিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে প্রতিশ্রুত অর্থ পৌঁছানো এবং তহবিলের ব্যবহার দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ রাখার দাবি জানিয়েছে দলটি। 

বাংলাদেশকে দেওয়া ৩০ মিলিয়ন মার্কিন ডলারের বরাদ্দের অর্থ যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাজে লাগে, তা নিশ্চিত করার পাশাপাশি অর্থ ব্যয়ের নিয়মিত ট্র্যাকিং রিপোর্ট জনসমক্ষে প্রকাশের আহ্বান জানিয়েছে জামায়াতের প্রতিনিধি দল।

শনিবার তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনস্থলের বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতীতে আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অর্থ ব্যয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তাই ভবিষ্যতে যে অর্থ বরাদ্দ আসবে, তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত ট্র্যাকিং রিপোর্ট প্রকাশ করতে হবে। বরাদ্দের অর্থ যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছায়, সেটিও নিশ্চিত করা জরুরি।

মাহবুবুল আলম সালেহী বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী নয়। অথচ এর সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের ওপর। আগের জলবায়ু সম্মেলনগুলোতে যে পরিমাণ অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার ৯ শতাংশেরও কম বাংলাদেশ পেয়েছে। প্রাপ্ত অর্থের বেশির ভাগই ঋণ হিসেবে এসেছে। তাই ভবিষ্যতে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের ওপর গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন
হঠাৎ ঢাকায় পিটার হাস

প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষা কোনো রাজনৈতিক, ধর্মীয় কিংবা আঞ্চলিক ইস্যু নয়। এ বিষয়ে সরকারকে সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশের ন্যায্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে জাতীয় ঐক্যের ভিত্তিতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের অবস্থান তুলে ধরার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে পরিবেশ রক্ষায় জামায়াতের ‘থ্রি জিরো ভিশন’ তুলে ধরেন মাহবুবুল আলম সালেহী। এর তিনটি লক্ষ্য হলো—জিরো ফ্লাডস, জিরো ওয়েস্ট ও জিরো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। 

তিনি জানান, কপ-৩১-এর বিভিন্ন সাইড ইভেন্টেও জামায়াতের পক্ষ থেকে এ ভিশন তুলে ধরা হয়েছে। পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাংলাদেশসহ বিশ্বকে রক্ষায় বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে বাংলাদেশ প্যাভিলিয়নের ভেতরে সংবাদ সম্মেলন করতে না দেওয়ার অভিযোগও করেন জামায়াতের এই সংসদ সদস্য। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শনিবার দুপুর দেড়টায় প্যাভিলিয়নে সংবাদ সম্মেলনের সময় নির্ধারিত ছিল। এ বিষয়ে পরিবেশ প্রতিমন্ত্রী ও প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবের সঙ্গে কথা বলে আগেই বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। কিন্তু পরিবেশ মন্ত্রণালয়ের নিয়োজিত প্যাভিলিয়ন কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন আয়োজনে সহযোগিতা করেনি।

এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, সরকারকে সহযোগিতা করে ঐক্যবদ্ধভাবে পরিবেশ রক্ষায় বাংলাদেশের অবস্থান তুলে ধরতেই জামায়াতের প্রতিনিধি দল কপ-৩১-এ অংশ নিয়েছে। কিন্তু সম্মেলনে সরকারের প্রতিনিধিদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে কপ-৩১-এ জামায়াতের প্রতিনিধি দলের সমন্বয়ক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্যারিস চুক্তির কার্বন বাজারে যুক্ত হচ্ছে বাংলাদেশ-সিঙ্গাপুর

প্যারিস চুক্তির কার্বন বাজারে যুক্ত হচ্ছে বাংলাদেশ-সিঙ্গাপুর

সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর

সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর

এএমআইয়ে যোগদান বাংলাদেশের

হিমবাহের বরফ গলার ঝুঁকি মোকাবিলা এএমআইয়ে যোগদান বাংলাদেশের

ভুল বুঝতে পেরেছে জামায়াত, নতুন কৌশলে দলটি

ভুল বুঝতে পেরেছে জামায়াত, নতুন কৌশলে দলটি

স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

মানুষ একসময় জামায়াতের ধারে কাছেও যাবে না: রাশেদ খাঁন

মানুষ একসময় জামায়াতের ধারে কাছেও যাবে না: রাশেদ খাঁন

আরও পড়ুন

দেশে থাকা আ.লীগ নেতাকর্মীদের বিপদ...

দেশে থাকা আ.লীগ নেতাকর্মীদের বিপদ...

যে দুটি বড় কারণে শেখ হাসিনার পতন হয়েছে

যে দুটি বড় কারণে শেখ হাসিনার পতন হয়েছে

নতুন পাসপোর্টের আবেদন করলেও খুনি হাসিনা বাবাকে জীবিত অবস্থায় ফিরতে দেয়নি: ইশরাক

নতুন পাসপোর্টের আবেদন করলেও খুনি হাসিনা বাবাকে জীবিত অবস্থায় ফিরতে দেয়নি: ইশরাক

কপ-৩১-এ সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত

প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম