Logo
Logo
×

Advertisement

জাতীয়

সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর

Icon

মহিউদ্দিন খান রিফাত, আনতালিয়া (তুরষ্ক) থেকে

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম

সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর

Advertisement

সবুজ জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে উন্নত দেশগুলোর প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন দ্রুত ছাড়, সহজ শর্তে ঋণ এবং কার্যকর প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ওমান প্যাভিলিয়নে ‘অ্যাক্সিলারেটিং দ্য গ্রিন এনার্জি ট্রানজিশন: ফাইন্যান্সিং, টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড পার্টনারশিপ ফর ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক উচ্চপর্যায়ের অধিবেশনে প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি যথাসময়ে বাস্তবায়িত না হলে উন্নয়নশীল দেশগুলোর পক্ষে প্রশমন ও অভিযোজন কার্যক্রম এগিয়ে নেওয়া কঠিন হবে।

অধিবেশনে পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ বৃক্ষরোপণ ও বনায়ন কার্যক্রম সম্প্রসারণ, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে। জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) ও জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) বাস্তবায়নে পর্যাপ্ত ও সময়োপযোগী আন্তর্জাতিক অর্থায়ন প্রয়োজন।

তিনি জলবায়ু অর্থায়নে সহজ শর্তে ঋণ ও অন্যান্য সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। বিশেষ করে বড় আকারের জলবায়ু ও জ্বালানি রূপান্তর প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানান।

বাংলাদেশের জলবায়ু ঝুঁকির প্রসঙ্গ তুলে ধরে অধিবেশনে জীবাশ্ম জ্বালানি আমদানিনির্ভরতা, পানিসংকট, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা, শুষ্ক মৌসুমে লবণাক্ততা ও নদীভাঙনের বিষয়গুলো আলোচনায় আসে। এসব সংকটে উপকূলীয় ও নদীভাঙনপ্রবণ এলাকার মানুষের জীবন-জীবিকা, কৃষি ও পানিসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশগত ঝুঁকির কারণে ক্ষতিগ্রস্ত মানুষের বড় শহরমুখী অভিবাসনের বিষয়টিও উঠে আসে।

আলোচনায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ের ছোট প্রকল্প তুলনামূলক সহজে বাস্তবায়ন করা গেলেও বৃহৎ পরিসরে জ্বালানি রূপান্তর, অবকাঠামো উন্নয়ন ও দীর্ঘমেয়াদি প্রশমন কার্যক্রমের জন্য বিপুল বিনিয়োগ প্রয়োজন। এ কারণে উন্নয়নশীল দেশগুলোর জন্য আন্তর্জাতিক অর্থায়ন আরও কার্যকর ও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অধিবেশনে সুরিনামের তেল, গ্যাস ও পরিবেশমন্ত্রী প্যাট্রিক লয়েস ব্রুনিংস বনসম্পদ সংরক্ষণ ও কার্বন ক্রেডিটের সম্ভাবনা তুলে ধরেন। তিনি জানান, কার্বন ক্রেডিট থেকে সম্ভাব্য আয়ের ৬০ থেকে ৭০ শতাংশ পরিবেশ উন্নয়নে ব্যয়ের পরিকল্পনা রয়েছে সুরিনামের।

অধিবেশনে সবুজ জ্বালানিতে রূপান্তরের গতি বাড়াতে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অংশীদারত্ব, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

উচ্চপর্যায়ের এ অধিবেশনে ওমানের পরিবেশ কর্তৃপক্ষের সভাপতি ড. আবদুল্লাহ বিন আলী আল-আমরি, দেশটির জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী সালিম আল আউফি, সুরিনামের তেল, গ্যাস ও পরিবেশমন্ত্রী প্যাট্রিক লয়েস ব্রুনিংস এবং ডি-৮-এর মহাসচিব রাষ্ট্রদূত সোহেল মাহমুদসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এএমআইয়ে যোগদান বাংলাদেশের

হিমবাহের বরফ গলার ঝুঁকি মোকাবিলা এএমআইয়ে যোগদান বাংলাদেশের

জলবায়ু অর্থায়ন ও ন্যায়বিচার

জলবায়ু অর্থায়ন ও ন্যায়বিচার

ঋণের বোঝা নয়, ঝুঁকিপূর্ণ দেশগুলোর দরকার অনুদান

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী ঋণের বোঝা নয়, ঝুঁকিপূর্ণ দেশগুলোর দরকার অনুদান

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলন বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

ডেঙ্গুতে এক দিনে আটজনের মৃত্যু

ডেঙ্গুতে এক দিনে আটজনের মৃত্যু

জাপানগামী কনটেইনারে তামার বদলে মিলল জাহাজের কাটা পাখা

জাপানগামী কনটেইনারে তামার বদলে মিলল জাহাজের কাটা পাখা

তৃতীয় টার্মিনাল চালুকরণে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে প্রস্তুতি সম্পন্ন করতে হবে: বিমানমন্ত্রী

তৃতীয় টার্মিনাল চালুকরণে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে প্রস্তুতি সম্পন্ন করতে হবে: বিমানমন্ত্রী

নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম