Logo
Logo
×

Advertisement

জাতীয়

হিমবাহের বরফ গলার ঝুঁকি মোকাবিলা

এএমআইয়ে যোগদান বাংলাদেশের

Icon

মহিউদ্দিন খান রিফাত, আন্তালিয়া (তুরস্ক) থেকে

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পিএম

এএমআইয়ে যোগদান বাংলাদেশের

Advertisement

হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ ‘অ্যাম্বিশন অন মেল্টিং আইসে’ (এএমআই) যোগ দিয়েছে বাংলাদেশ। এ উদ্যোগে ২৬তম দেশ হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলন ভেন্যুতে বাংলাদেশের পক্ষে এ উদ্যোগে অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় এএমআই সেক্রেটারিয়েটের পরিচালক ড. প্যাম পিয়ারসন উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বৈশ্বিক উষ্ণায়নের ফলে হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ঝুঁকি হ্রাস এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ এ উদ্যোগে অংশ নিয়েছে।

তিনি বলেন, হিমবাহের বরফ গলন রোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলা এবং বৈশ্বিক জলবায়ু সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক উষ্ণায়নের কারণে হিমবাহ ও বরফস্তরের দ্রুত পরিবর্তন জলবায়ু ব্যবস্থার ভারসাম্য, পানিসম্পদের প্রাপ্যতা, জীববৈচিত্র্য ও পরিবেশগত নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে মেরু অঞ্চলের স্থলভাগের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় উপকূলীয় ও নিম্নভূমির দেশগুলো ক্রমবর্ধমান ঝুঁকির মুখে পড়ছে।

বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য এ পরিস্থিতি বিশেষ উদ্বেগের। এএমআই উদ্যোগে যোগদানের মাধ্যমে হিমবাহের বরফ গলা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পারস্পরিক সম্পর্ক এবং এর বৈশ্বিক ও আঞ্চলিক প্রভাব নিয়ে আন্তর্জাতিক সহযোগিতা ও সচেতনতা বাড়ানোর প্রচেষ্টায় যুক্ত হলো বাংলাদেশ।

জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষার বিষয়গুলো আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় দীর্ঘদিন ধরে তুলে ধরে আসছে বাংলাদেশ। নতুন এ উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু সুরক্ষার প্রচেষ্টায় বাংলাদেশের সম্পৃক্ততা আরও বিস্তৃত হলো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জলবায়ু অর্থায়ন ও ন্যায়বিচার

জলবায়ু অর্থায়ন ও ন্যায়বিচার

ঋণের বোঝা নয়, ঝুঁকিপূর্ণ দেশগুলোর দরকার অনুদান

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী ঋণের বোঝা নয়, ঝুঁকিপূর্ণ দেশগুলোর দরকার অনুদান

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলন বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

কপ-৩১-এ পেজেশকিয়ান ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

আরও পড়ুন

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের সর্বশেষ অবস্থা পর্যালোচনা প্রধানমন্ত্রীর

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের সর্বশেষ অবস্থা পর্যালোচনা প্রধানমন্ত্রীর

বিকালে সংবাদ সম্মেলন শ্রমিক অসন্তোষে জরুরি বৈঠকে পোশাক কারখানার মালিকরা

শ্রমিক অসন্তোষে জরুরি বৈঠকে পোশাক কারখানার মালিকরা

যে ৫ কারণে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত

যে ৫ কারণে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত

হিমবাহের বরফ গলার ঝুঁকি মোকাবিলা এএমআইয়ে যোগদান বাংলাদেশের

এএমআইয়ে যোগদান বাংলাদেশের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম