Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অস্ত্রের ভয় দেখিয়ে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব লুট

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

অস্ত্রের ভয় দেখিয়ে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব লুট

ফাইল ছবি

Advertisement

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের পর্যটনকেন্দ্র গজনী অবকাশের একটি পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আট শিক্ষার্থীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, শুক্রবার সকালে গজনী পর্যটনকেন্দ্রে ঘোরাঘুরির একপর্যায়ে তারা পাহাড়ের একটি টিলায় ওঠেন। এ সময় একদল দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে তাদের জিম্মি করে। পরে তাদের মারধর করা হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিমন রায়হান বলেন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৭৩ জন শিক্ষার্থী নিয়ে আজ (শুক্রবার) সকালে অবকাশ কেন্দ্রে এসে গাড়ি থেকে নেমে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে আশপাশের পাহাড়ে ঘুরতে যাই। এ সময় আমাদের আট সদস্যের একটি গ্রুপ অবকাশ কেন্দ্রের একটি পাহাড়ে উঠলে পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্র হাতে বেশ কয়েকজন দুর্বৃত্ত আমাদের আটকে বেঁধে ফেলে। পরে আমাদের কাছে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ ও টাকাপয়সা নিয়ে পালিয়ে যায়। পরে আমরা অবকাশ কেন্দ্রে এসে স্থানীয়দের সহায়তায় আমাদের অন্যান্য গ্রুপের সঙ্গে একত্রিত হই।

এ বিষয়ে অবকাশ পর্যটনকেন্দ্রের কেয়ারটেকার ক্লেমেন রাখসাম বলেন, আমরা ওই পিকনিক পার্টির সবাইকে দুর্গম পাহাড় ও জঙ্গলে যাওয়ার জন্য মানা করেছিলাম। তারপরও ছিনতাইয়ের কবলে পড়ার পর আমি থানা-পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ওসি এস এম নূর মোহাম্মদ বলেন, ছিনতাইয়ের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক পাহাড়ের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি। কিন্তু অপরাধীরা দুর্গম পাহাড়ে চলে গেছে। তবে অবকাশ কেন্দ্রে আমাদের ফোর্স রয়েছে। ছিনতাইয়ের শিকার পর্যটকরা এজাহার দাখিল করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, বিষয়টি আমি জানার পর খোঁজ নিয়ে জানতে পারি, ঘটনাটি ঘটেছে অবকাশের বাইরে পাহাড়ে। সেখানে তাদের যাওয়ার জন্য স্থানীয়রা মানা করার পরও তারা গিয়েছিল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও এবং ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শ্রেণিকক্ষে স্মার্টফোন নিষিদ্ধ, তবুও মিলল শতাধিক

শ্রেণিকক্ষে স্মার্টফোন নিষিদ্ধ, তবুও মিলল শতাধিক

ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করল ১২ বিশ্ববিদ্যালয়, কোথায় কবে

ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করল ১২ বিশ্ববিদ্যালয়, কোথায় কবে

পেছাল রাবির ভর্তি পরীক্ষা, কবে কোন ইউনিটের পরীক্ষা

পেছাল রাবির ভর্তি পরীক্ষা, কবে কোন ইউনিটের পরীক্ষা

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সুখবর দিল রাবি

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সুখবর দিল রাবি

নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আম্মার

নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আম্মার

রাকসু নির্বাচন নিয়ে গড়িমসি করলে ভিসির বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি

রাকসু নির্বাচন নিয়ে গড়িমসি করলে ভিসির বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি

আরও পড়ুন

অস্ত্রের ভয় দেখিয়ে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব লুট

অস্ত্রের ভয় দেখিয়ে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব লুট

নির্বাচনি এজেন্টদের সম্মানে গরু জবাই, পোলাও-মাংসের আয়োজন করলেন টুকু

নির্বাচনি এজেন্টদের সম্মানে গরু জবাই, পোলাও-মাংসের আয়োজন করলেন টুকু

৩০ টাকার চাল কিনতে পোশাক শ্রমিকদের দীর্ঘ লাইন

৩০ টাকার চাল কিনতে পোশাক শ্রমিকদের দীর্ঘ লাইন

এক মাসের মধ্যে সব উপজেলায় বায়োগ্যাস কার্যক্রম সম্প্রসারণ: প্রতিমন্ত্রী আমিনুল

এক মাসের মধ্যে সব উপজেলায় বায়োগ্যাস কার্যক্রম সম্প্রসারণ: প্রতিমন্ত্রী আমিনুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম