Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সুখবর দিল রাবি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সুখবর দিল রাবি

ফাইল ছবি

Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন ও ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির জন্য প্রাথমিক আবেদন গ্রহণ করা হবে।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চমাধ্যমিক সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণরা তাদের পরীক্ষার ফল প্রকাশের পর সাত দিন পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

নতুন সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৭ শুক্রবার বি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দুই ধাপে পরীক্ষা নেওয়া হবে।

১৩ ফেব্রুয়ারি ২০২৭ শনিবার সি ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিনও বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পরীক্ষা হবে।

এ ছাড়া ২০ ফেব্রুয়ারি ২০২৭ শনিবার এ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটের পরীক্ষাও বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দুই ধাপে নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আম্মার

নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আম্মার

রাকসু নির্বাচন নিয়ে গড়িমসি করলে ভিসির বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি

রাকসু নির্বাচন নিয়ে গড়িমসি করলে ভিসির বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি

ছাত্রদলকে নিয়ে প্রশাসনের কক্ষ তদারকি, শিক্ষার্থীদের ক্ষোভ

ছাত্রদলকে নিয়ে প্রশাসনের কক্ষ তদারকি, শিক্ষার্থীদের ক্ষোভ

হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

১০ নভেম্বরের মধ্যে রাকসু নির্বাচনের তফশিল ঘোষণার দাবি

১০ নভেম্বরের মধ্যে রাকসু নির্বাচনের তফশিল ঘোষণার দাবি

রাকসুর জিম সরঞ্জাম বিতরণ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আপত্তি

রাকসুর জিম সরঞ্জাম বিতরণ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আপত্তি

আরও পড়ুন

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সুখবর দিল রাবি

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সুখবর দিল রাবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ

স্বরাষ্ট্রমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে: সাদিক কায়েম

স্বরাষ্ট্রমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে: সাদিক কায়েম

জাতীয় বিশ্ববিদ্যালয়: অনার্স প্রথম বর্ষের ২ ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়: অনার্স প্রথম বর্ষের ২ ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম