Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ছাত্রদলকে নিয়ে প্রশাসনের কক্ষ তদারকি, শিক্ষার্থীদের ক্ষোভ

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম

ছাত্রদলকে নিয়ে প্রশাসনের কক্ষ তদারকি, শিক্ষার্থীদের ক্ষোভ

ছাত্রদলকে নিয়ে প্রশাসনের কক্ষ তদারকি

Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হলে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আবাসিক শিক্ষার্থীদের কক্ষ তদারকি করেছে হল প্রশাসন। সোমবার রাতে হলের নিচতলা ও দ্বিতীয়তলার কয়েকটি ব্লকে কার্যক্রম চালানো হয়।

এতে হল শাখা ছাত্রদলের সভাপতি মো. মুরাদ হোসেনসহ সংগঠনটির আট-নয়জন নেতাকর্মী সঙ্গে ছিলেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ উঠেছে, তদারকির সময় আবাসিক শিক্ষকদের সঙ্গে ছাত্রদল সভাপতির হাতেও আবাসিক শিক্ষার্থীদের তালিকা ছিল। পরে ব্যক্তিগত তথ্য রাজনৈতিক সংগঠনের কাছে ফাঁসের অভিযোগ তুলে বাধা দেন সাবেক হল সংসদ নেতারা ও শিক্ষার্থীদের একাংশ। তাদের আপত্তির মুখে একপর্যায়ে তদারকি বন্ধ করে দেয় হল প্রশাসন।

তবে ছাত্রদল সভাপতি মুরাদ হোসেন দাবি করেন, হল প্রাধ্যক্ষের অনুমতি নিয়েই তিনি প্রশাসনকে সহযোগিতা করেছেন।

অন্যদিকে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউল্লাহ বলেন, ‘আমি তাকে কোনো অনুমতি দিইনি।’

হল প্রশাসন সূত্রে জানা যায়, হলের পশ্চিম ব্লকের তৃতীয়তলার ছাদ সংস্কারের জন্য সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের সাময়িকভাবে অন্য ব্লকের খালি আসনে স্থানান্তরের পরিকল্পনা করা হয়। এজন্য কক্ষগুলোতে খালি আসন আছে কিনা, তা যাচাই করতে তদারকি শুরু করেন আবাসিক শিক্ষকরা।

হল সংসদের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শহীদ বলেন, তদারকির সময় ছাত্রদল সভাপতির হাতে আবাসিক শিক্ষার্থীদের তালিকা ছিল। তিনি শিক্ষার্থীদের নাম, শিক্ষাবর্ষ ও সেমিস্টারসংক্রান্ত তথ্য চিহ্নিত করছিলেন। পরে ছাত্রদলের আরও আট-নয়জন নেতাকর্মী হল প্রশাসনের সঙ্গে কক্ষে কক্ষে গিয়ে দরজায় কড়া নাড়েন এবং তথ্য সংগ্রহ করেন। এতে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য রাজনৈতিক সংগঠনের হাতে যাওয়ার প্রতিবাদ জানান তারা। একপর্যায়ে প্রায় ২৫-২৬ জন শিক্ষার্থী ও সাবেক হল সংসদের প্রতিনিধিরা আপত্তি জানালে প্রশাসন তদারকি বন্ধ করে চলে যায়।

তিনি আরও বলেন, হল প্রশাসনের কার্যক্রমে রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা কেন যুক্ত থাকবেন এবং তাদের হাতে আবাসিক শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য গেল কিভাবে? হলের কক্ষ তদারকি ও আবাসিক তথ্য যাচাইয়ের দায়িত্ব একান্তই প্রশাসনের। কোনো রাজনৈতিক সংগঠনের কাছে এসব তথ্য যাওয়ার সুযোগ নেই। হলে পুরোনো সেই সিটদখল ও রুমওয়ার্ক সংস্কৃতির পুনরাবৃত্তি করার চেষ্টা করা হচ্ছে নতুন মোড়কে।

হল শাখা ছাত্রদলের সভাপতি মো. মুরাদ হোসেন বলেন, হলের পশ্চিম ব্লকের তৃতীয়তলার ছাদ সংস্কারের জন্য শিক্ষার্থীদের সাময়িকভাবে অন্য ব্লকের খালি আসনে স্থানান্তর করতে হবে। বিষয়টি জানার পর আমি ছাত্রদলের হলের দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে প্রশাসনকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করি। তখন প্রাধ্যক্ষ আমাকে অনুমতি দেন।

তার দাবি, তিনি শুধু প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের পেছনে থেকে তদারকি কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। এ সময় হল প্রশাসনের দুই আবাসিক শিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারীরা শিক্ষার্থীদের আবাসিক বৈধতা যাচাই করেন।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউল্লাহ বলেন, তৃতীয়তলার ছাদ সংস্কারের জন্য শিক্ষার্থীদের সাময়িকভাবে অন্য কক্ষে স্থানান্তর করতে হবে। এজন্য হাউস টিউটরদের নিজ নিজ ব্লকে খালি আসন আছে কিনা, তা যাচাই করতে বলেছিলাম। পরে হল থেকে এক শিক্ষার্থী ফোন দিলে জানতে পারি মুরাদ সেখানে ছিল। তবে তাকে সঙ্গে না রাখার জন্য বলা হয়েছিল।

অনুমতি প্রসঙ্গে প্রাধ্যক্ষ বলেন, ‘আমি তাকে কোনো অনুমতি দিইনি। হল পরিচালনায় প্রচলিত নিয়ম অনুসরণ করা হবে। কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাকসু নির্বাচন নিয়ে গড়িমসি করলে ভিসির বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি

রাকসু নির্বাচন নিয়ে গড়িমসি করলে ভিসির বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি

হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

১০ নভেম্বরের মধ্যে রাকসু নির্বাচনের তফশিল ঘোষণার দাবি

১০ নভেম্বরের মধ্যে রাকসু নির্বাচনের তফশিল ঘোষণার দাবি

রাকসুর জিম সরঞ্জাম বিতরণ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আপত্তি

রাকসুর জিম সরঞ্জাম বিতরণ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আপত্তি

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাবি

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাবি

আরও পড়ুন

হাসিব আল ইসলামের ওপর হামলায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

হাসিব আল ইসলামের ওপর হামলায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

রাকসু নির্বাচন নিয়ে গড়িমসি করলে ভিসির বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি

রাকসু নির্বাচন নিয়ে গড়িমসি করলে ভিসির বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি

ছাত্রদলকে নিয়ে প্রশাসনের কক্ষ তদারকি, শিক্ষার্থীদের ক্ষোভ

ছাত্রদলকে নিয়ে প্রশাসনের কক্ষ তদারকি, শিক্ষার্থীদের ক্ষোভ

বিএ পাশ না হয়েও কীভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে, জানালেন শিক্ষামন্ত্রী

বিএ পাশ না হয়েও কীভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে, জানালেন শিক্ষামন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম