Logo
Logo
×

Advertisement

ভর্তি

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাবি

Advertisement

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৪ এএম

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাবি

ফাইল ছবি

Advertisement

এইচএসসি পরীক্ষার ফল তুলনামূলক খারাপ হওয়ায় ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাণিজ্য বিভাগের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  

সিদ্ধান্ত অনুযায়ী, মানবিক শাখার আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৩ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। গত বছর এ শর্তে মোট জিপিএ প্রয়োজন ছিল ৭।

অন্যদিকে, বিজ্ঞান শাখার আবেদনকারীদের দুই পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭ থাকতে হবে। গত বছর এ ক্ষেত্রে মোট জিপিএ প্রয়োজন ছিল ৭.৫০।

বাণিজ্য বিভাগের 'বি' ইউনিটের আবেদনের যোগ্যতা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে এ ক্ষেত্রেও শর্ত শিথিল হতে পারে বলে জানিয়েছেন অধ্যাপক বেলাল হোসেন।

তিনি বলেন, এ বছর এইচএসসি পরীক্ষার ফল তুলনামূলক খারাপ হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে বিবেচনায় মানবিক ও বিজ্ঞান বিভাগের আবেদনের যোগ্যতা শিথিলের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, ভর্তি উপকমিটির প্রস্তাবিত পরীক্ষার সূচি বহাল রেখেছে ভর্তি পরীক্ষা কমিটি। সূচি অনুযায়ী, আগামী ৮ জানুয়ারি 'বি' ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি 'সি' ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি 'এ' ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন গ্রহণ চলবে ১২ থেকে ২৭ নভেম্বর।

অধ্যাপক বেলাল হোসেন জানান, ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে উপকমিটির সিদ্ধান্ত বহাল রয়েছে। পরবর্তী সভায় ভর্তি কার্যক্রমের অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাকসু নির্বাচনের তফশিল ঘোষণা ও সিনেট অধিবেশনের দাবি আম্মারের

রাকসু নির্বাচনের তফশিল ঘোষণা ও সিনেট অধিবেশনের দাবি আম্মারের

দুই হাত নেই, পা দিয়ে লিখেই আইনে স্নাতকোত্তর বিউটির

স্বপ্ন সিভিল জজ দুই হাত নেই, পা দিয়ে লিখেই আইনে স্নাতকোত্তর বিউটির

ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে: রিজভী

ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে: রিজভী

‘গ্রিন সিগন্যাল’ না থাকায় নির্বাচনে অনাগ্রহ

মেয়াদ শেষ রাকসুর ‘গ্রিন সিগন্যাল’ না থাকায় নির্বাচনে অনাগ্রহ

‘সফলতা-ব্যর্থতার হিসাব দিতে’ শিক্ষার্থীদের কাঠগড়ায় দাঁড়াতে চান আম্মার

‘সফলতা-ব্যর্থতার হিসাব দিতে’ শিক্ষার্থীদের কাঠগড়ায় দাঁড়াতে চান আম্মার

মেয়াদ শেষ রাকসুর, নতুন নির্বাচন নিয়ে ধোঁয়াশা

মেয়াদ শেষ রাকসুর, নতুন নির্বাচন নিয়ে ধোঁয়াশা

আরও পড়ুন

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাবি

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাবি

একাদশে তৃতীয় ধাপের ভর্তি শুরু আজ, চলবে মঙ্গলবার পর্যন্ত

একাদশে তৃতীয় ধাপের ভর্তি শুরু আজ, চলবে মঙ্গলবার পর্যন্ত

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, জেনে নিন সময়সূচি

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, জেনে নিন সময়সূচি

জাবির ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবির ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি, থাকছে না বিভাগীয় কেন্দ্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম