Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্বপ্ন সিভিল জজ

দুই হাত নেই, পা দিয়ে লিখেই আইনে স্নাতকোত্তর বিউটির

Advertisement

Icon

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

দুই হাত নেই, পা দিয়ে লিখেই আইনে স্নাতকোত্তর বিউটির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিউটি খাতুন। ছবি: যুগান্তর

Advertisement

জন্ম থেকেই দুটি হাত নেই। তবে শারীরিক এই সীমাবদ্ধতা থামাতে পারেনি তার শিক্ষার অদম্য ইচ্ছাকে। পা দিয়ে লিখেই একের পর এক শিক্ষার সিঁড়ি পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন জয়পুরহাটের ক্ষেতলালের বিউটি খাতুন।

এবার তার স্বপ্ন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ হওয়া। বিচারিক সেবা ও আইনি সহায়তার মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে চান তিনি।

বিউটি খাতুনের বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের শিবপুর গ্রামে। দরিদ্র কৃষক পরিবারের সন্তান তিনি। বাবা বায়েজিদ হোসেন ও মা রহিমা খাতুনের দুসন্তানের মধ্যে বিউটি ছোট। দুই হাত ছাড়াই জন্ম হয় তার।

জন্মের পর মেয়ের দুটি হাত না থাকার বিষয়টি পরিবারকে দুশ্চিন্তায় ফেলে। তবে ছোটবেলা থেকেই পড়ালেখার প্রতি আগ্রহী বিউটি পা দিয়ে লেখার অভ্যাস গড়ে তোলেন। প্রতিকূলতা পেরিয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। পরে বৃত্তিও লাভ করেন।

২০১৭ সালে আখলাশ শিবপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। ২০১৯ সালে বগুড়ার দুপচাঁচিয়া মহিলা ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেন। এরপর ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। দীর্ঘ অধ্যবসায়ের পর ২০২৬ সালের অক্টোবরে আইন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।

শুধু পড়ালেখাই নয়, পা দিয়েই নিজের দৈনন্দিন কাজও সামলান বিউটি। শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায়ে পরিবার, সমাজের বিত্তবান ব্যক্তি ও শিক্ষানুরাগীদের সহযোগিতা পেয়েছেন তিনি। 

বিউটি জানান, শৈশব থেকে নানা প্রতিবন্ধকতা ও মানুষের কটু কথা শুনেও তিনি পড়াশোনা চালিয়ে গেছেন। কারও দয়ার ওপর নির্ভরশীল না হয়ে নিজের মেধা ও যোগ্যতার ভিত্তিতে আত্মনির্ভরশীল হতে চান। বর্তমানে বিজেএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

বিউটির বাবা বায়েজিদ হোসেন বলেন, মেয়ে যখন দুটি হাত ছাড়াই জন্ম নিল, তখন তাকে নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না। সে লেখাপড়া করতে পারবে, এমনটা ভাবতেও পারিনি। শুধু চিন্তা হতো, মেয়েটি নিজের প্রয়োজনীয় কাজগুলো একা সামলাতে পারবে কি না। আজ তার অর্জনে আমরা গর্বিত।

আখলাশ শিবপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক একরামুল ইসলাম উজ্জ্বল বলেন, বিউটির এই অর্জন শুধু তার পরিবারের নয়, পুরো সমাজের জন্য অনুপ্রেরণার। অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায় থাকলে শারীরিক সীমাবদ্ধতাও যে সাফল্যের পথে বাধা হতে পারে না, বিউটি তার দৃষ্টান্ত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে: রিজভী

ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে: রিজভী

‘গ্রিন সিগন্যাল’ না থাকায় নির্বাচনে অনাগ্রহ

মেয়াদ শেষ রাকসুর ‘গ্রিন সিগন্যাল’ না থাকায় নির্বাচনে অনাগ্রহ

‘সফলতা-ব্যর্থতার হিসাব দিতে’ শিক্ষার্থীদের কাঠগড়ায় দাঁড়াতে চান আম্মার

‘সফলতা-ব্যর্থতার হিসাব দিতে’ শিক্ষার্থীদের কাঠগড়ায় দাঁড়াতে চান আম্মার

মেয়াদ শেষ রাকসুর, নতুন নির্বাচন নিয়ে ধোঁয়াশা

মেয়াদ শেষ রাকসুর, নতুন নির্বাচন নিয়ে ধোঁয়াশা

মিষ্টি বিতরণ ও ব্যান্ড পার্টি বাজিয়ে ট্রেন বরণ

রাবি স্টেশনে সাগরদাঁড়ি-তিতুমীরের যাত্রাবিরতি মিষ্টি বিতরণ ও ব্যান্ড পার্টি বাজিয়ে ট্রেন বরণ

‘এভাবে নীরবে একরাশ অভিমান নিয়ে চলে গেলা!’

‘এভাবে নীরবে একরাশ অভিমান নিয়ে চলে গেলা!’

আরও পড়ুন

ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষক বরখাস্ত

ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষক বরখাস্ত

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

স্বপ্ন সিভিল জজ দুই হাত নেই, পা দিয়ে লিখেই আইনে স্নাতকোত্তর বিউটির

দুই হাত নেই, পা দিয়ে লিখেই আইনে স্নাতকোত্তর বিউটির

কালকিনিতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ

কালকিনিতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম