কালকিনিতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ
Advertisement
কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৫:০০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মাদারীপুরের কালকিনিতে ২৫ বছর বয়সি এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় হানিফ মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই ব্যক্তি এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন।
রোববার (১ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী পরিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে অভিযুক্ত হানিফ মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানান, ভুক্তভোগী ওই বুদ্ধিপ্রতিবন্ধী যুবতী গত শুক্রবার সকালে একা বাড়ির পাশের ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে বের হন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা একই এলাকার হানিফ মোল্লা ওই যুবতীকে জোরপূর্বক রাস্তার পাশের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে এই বিষয়টি ওই যুবতী তার পরিবারকে জানায়।
ভুক্তভোগী যুবতীর ভাই অভিযোগ করে বলেন, আমার বুদ্ধিপ্রতিবন্ধী বোনকে একা পেয়ে হানিফ মোল্লা জোরপূর্বক ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। থানায় মামলার প্রস্তুতি নিয়েছি। প্রশাসনের কাছে অভিযুক্ত হানিফ মোল্লার কঠিন বিচার চাই।
অভিযুক্ত হানিফ মোল্লাকে এলাকায় পাওয়া যায়নি এবং তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন, আমরা এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

