অপহরণের পর শিশুকে ধর্ষণের অভিযোগ, বাবা-ছেলে গ্রেফতার
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের পটিয়ায় ১২ বছর বয়সি এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে বাবা-ছেলেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
গ্রেফতাররা হলেন, ছেলে আদিত্য মল্লিক (২১) ও তার পিতা উত্তম মল্লিক (৪৫)।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে কক্সবাজারের রামু উপজেলার মরিচ্চ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ (শনিবার) দুপুরে এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এসআরবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশু অপহরণ ও ধর্ষণ মামলার মূলহোতা দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় গত বছরের ১১ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং বাল্যবিবাহ নিরোধ আইনে মামলা দায়ের করা হয়। এই মামলায় তারা ১ ও ২নং এজাহারভুক্ত আসামি। গ্রেফতার এড়াতে দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিল তারা। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

