Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

‘সফলতা-ব্যর্থতার হিসাব দিতে’ শিক্ষার্থীদের কাঠগড়ায় দাঁড়াতে চান আম্মার

Advertisement

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পিএম

‘সফলতা-ব্যর্থতার হিসাব দিতে’ শিক্ষার্থীদের কাঠগড়ায় দাঁড়াতে চান আম্মার

সালাহউদ্দিন আম্মার। ফাইল ছবি

Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার দায়িত্ব পালনকালে নিজের সফলতা, ব্যর্থতা ও ভুলের হিসাব শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে চান। এজন্য শিক্ষার্থীদের সরাসরি প্রশ্নের মুখোমুখি হতে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব আয়োজনের প্রস্তাব দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ আগ্রহের কথা জানান আম্মার। সেখানে তিনি বলেন, রাকসুর দায়িত্ব পালন শেষে নিজের কাজের মূল্যায়ন শিক্ষার্থীদের কাছ থেকেই শুনতে চান।

ফেসবুক পোস্টে আম্মার লেখেন- ‘আমার রাকসুর দায়িত্ব শেষ। এবার আমার পালা জবাব দেওয়ার। আমার সফলতা, ব্যর্থতা, যতটুকু চেষ্টা করেছি, যতটুকু ভুল করেছি সবকিছুই আমার শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে চাই।’

তিনি বলেন, ‘রাকসু নির্বাচনের আগে বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভিপি, জিএস, এজিএসসহ প্রার্থীদের নিয়ে নানা আয়োজন করেছিল। প্রার্থীরা নিজেদের পরিকল্পনা, ইশতেহার ও অবস্থান নিয়ে কথা বলেছিলেন, শিক্ষার্থীরা প্রশ্ন করেছিলেন। আমার মনে হয় নির্বাচনের পর এমন একটি আয়োজন আরও বেশি জরুরি। কারণ নির্বাচনের আগে প্রার্থীদের কথা শোনা হয়েছে, এবার নির্বাচিত প্রতিনিধিদের কাজের হিসাব শোনার সময়।’

প্রশ্নোত্তর পর্বের প্রস্তাব দিয়ে আম্মার বলেন, ‘ফটোকার্ড বানিয়ে আমি আমার কাজের আপডেট দিতে পারি কিন্তু সেটি সবার কাছে পৌঁছবে না। প্রেস ব্রিফিং করতে পারি সেখানেও হয়তো পুরো বক্তব্য আপনাদের কাছে পৌঁছবে না, কোনো কোনো বক্তব্য আংশিকভাবে কাটা বা উপস্থাপিত হতে পারে। তাই আমি চাই এমন একটি ওপেন প্রশ্নোত্তর আয়োজন হোক। যেখানে শিক্ষার্থীরা সরাসরি আসবে, সরাসরি প্রশ্ন করবে, প্রতিনিধিকে কাঠগড়ায় দাঁড় করাবে আর প্রতিনিধি সরাসরি জবাব দেবে। আমি সফল হই বা ব্যর্থ, আমি আমার শিক্ষার্থীদের মুখোমুখি হতে চাই।’

‘আপনারা আমার কাজের সমালোচনা করবেন, প্রশ্ন করবেন, কোথায় ব্যর্থ হয়েছি সেটা বলবেন, কোথায় ভুল করেছি সেটা দেখিয়ে দেবেন। কেউ হয়তো কঠিন ভাষায় কথা বলবেন, কেউ হয়তো প্রশংসা করবেন, কেউ হয়তো সংশোধনের পরামর্শ দেবেন। আমি সব শুনতে প্রস্তুত। কারণ প্রতিনিধি হওয়ার অর্থ শুধু নির্বাচনের সময় ভোট চাওয়া নয়, দায়িত্ব শেষ হওয়ার পরও নিজের কাজের হিসাব দেওয়ার সাহস রাখা।’

‘আমি দাবি করছি না যে আমি সবকিছু সফলভাবে করতে পেরেছি। আমি দাবি করছি না যে আমার কোনো ভুল হয়নি। আমি শুধু এটুকু বলতে চাই যতটুকু সামর্থ্য ছিল, যতটুকু সময় ছিল, যতটুকু পারি চেষ্টা করেছি। এবার সেই চেষ্টার হিসাবটাও আপনাদের সামনে দিতে চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা কোনো মেইনস্ট্রিম মিডিয়া চ্যানেল চাইলে এমন একটি আয়োজন করতে পারে।’

তিনি আরও বলেন, ‘ভিপি, জিএস, এজিএসসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিয়ে সরাসরি শিক্ষার্থী-প্রতিনিধি সংলাপ হতে পারে। কোনো স্ক্রিপ্ট নয়, কোনো সাজানো প্রশ্ন নয়, কোনো কাটা-ছেঁড়া নয়। শিক্ষার্থীরা প্রশ্ন করবে, প্রতিনিধিরা জবাব দেবে। আমি এই আয়োজনের জন্য প্রস্তুত। কারণ শেষপর্যন্ত পদটি আমার ছিল না, দায়িত্বটি ছিল আপনাদের। আর সেই দায়িত্বের হিসাবও আপনাদের কাছেই দিতে চাই।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেয়াদ শেষ রাকসুর, নতুন নির্বাচন নিয়ে ধোঁয়াশা

মেয়াদ শেষ রাকসুর, নতুন নির্বাচন নিয়ে ধোঁয়াশা

মিষ্টি বিতরণ ও ব্যান্ড পার্টি বাজিয়ে ট্রেন বরণ

রাবি স্টেশনে সাগরদাঁড়ি-তিতুমীরের যাত্রাবিরতি মিষ্টি বিতরণ ও ব্যান্ড পার্টি বাজিয়ে ট্রেন বরণ

‘এভাবে নীরবে একরাশ অভিমান নিয়ে চলে গেলা!’

‘এভাবে নীরবে একরাশ অভিমান নিয়ে চলে গেলা!’

বাঁচানো গেল না রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে

বাঁচানো গেল না রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় প্রাণ গেল রিকশাচালকের

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় প্রাণ গেল রিকশাচালকের

রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের কটূক্তি, প্রতিবাদে রাকসু ভবনে বিশ্বকবির পোস্টার সাঁটাল ছাত্রদল

রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের কটূক্তি, প্রতিবাদে রাকসু ভবনে বিশ্বকবির পোস্টার সাঁটাল ছাত্রদল

আরও পড়ুন

বুধবার থেকে ক্লাশে ফিরছেন শিক্ষার্থীরা, অনিশ্চয়তায় চুয়েটের অধিকাংশ বিভাগ

বুধবার থেকে ক্লাশে ফিরছেন শিক্ষার্থীরা, অনিশ্চয়তায় চুয়েটের অধিকাংশ বিভাগ

‘সফলতা-ব্যর্থতার হিসাব দিতে’ শিক্ষার্থীদের কাঠগড়ায় দাঁড়াতে চান আম্মার

‘সফলতা-ব্যর্থতার হিসাব দিতে’ শিক্ষার্থীদের কাঠগড়ায় দাঁড়াতে চান আম্মার

নিয়োগে দুর্নীতি, পবিপ্রবির সাবেক ভিসি-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

নিয়োগে দুর্নীতি, পবিপ্রবির সাবেক ভিসি-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

গবেষণার মাঠ উদ্ধারে এবার নির্মাণসামগ্রী নিয়ে গেলেন শেকৃবি শিক্ষার্থীরা

গবেষণার মাঠ উদ্ধারে এবার নির্মাণসামগ্রী নিয়ে গেলেন শেকৃবি শিক্ষার্থীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম