Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

১০ নভেম্বরের মধ্যে রাকসু নির্বাচনের তফশিল ঘোষণার দাবি

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

১০ নভেম্বরের মধ্যে রাকসু নির্বাচনের তফশিল ঘোষণার দাবি

Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পরবর্তী নির্বাচনের তফশিল আগামী ১০ নভেম্বরের মধ্যে ঘোষণার দাবি জানিয়েছে ‘রাবি সংস্কার আন্দোলন’। এ দাবিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সংগঠনটির আহ্বায়ক সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, রাকসুর ১৭তম কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নির্বাচনের তফশিল ঘোষণায় বর্তমানে কোনো আইনি বাধা নেই। রাকসু সংবিধানের ১০ (১) অনুচ্ছেদ অনুযায়ী, সিন্ডিকেটের অনুমোদনক্রমে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন আয়োজন করা উপাচার্যের দায়িত্ব।

এতে আরও বলা হয়, ক্যাম্পাসে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও প্রতিনিধিত্বশীল নেতৃত্ব নিশ্চিত করতে আগামী ১০ নভেম্বর ২০২৬ সালের মধ্যে রাকসু নির্বাচনের তফশিল ঘোষণা করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়।

এ সময় ‘রাবি সংস্কার আন্দোলনের’ আহ্বায়ক সালাহউদ্দিন আম্মারসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা উপাচার্যের কাছে স্মারকলিপি হস্তান্তরের করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাকসুর জিম সরঞ্জাম বিতরণ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আপত্তি

রাকসুর জিম সরঞ্জাম বিতরণ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আপত্তি

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাবি

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাবি

রাকসু নির্বাচনের তফশিল ঘোষণা ও সিনেট অধিবেশনের দাবি আম্মারের

রাকসু নির্বাচনের তফশিল ঘোষণা ও সিনেট অধিবেশনের দাবি আম্মারের

দুই হাত নেই, পা দিয়ে লিখেই আইনে স্নাতকোত্তর বিউটির

স্বপ্ন সিভিল জজ দুই হাত নেই, পা দিয়ে লিখেই আইনে স্নাতকোত্তর বিউটির

ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে: রিজভী

ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে: রিজভী

আরও পড়ুন

১০ নভেম্বরের মধ্যে রাকসু নির্বাচনের তফশিল ঘোষণার দাবি

১০ নভেম্বরের মধ্যে রাকসু নির্বাচনের তফশিল ঘোষণার দাবি

অধ্যক্ষের পদত্যাগ ও পুলিশের লাঠিচার্জের বিচারের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

অধ্যক্ষের পদত্যাগ ও পুলিশের লাঠিচার্জের বিচারের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচাজের্র অভিযোগ, ১৩ ঘণ্টা পর উদ্ধার গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ

ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচাজের্র অভিযোগ, ১৩ ঘণ্টা পর উদ্ধার গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ

‘চান্স পেয়েও ঢাবিতে ভর্তি হইনি’

‘চান্স পেয়েও ঢাবিতে ভর্তি হইনি’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম