Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

রাকসুর জিম সরঞ্জাম বিতরণ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আপত্তি

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম

রাকসুর জিম সরঞ্জাম বিতরণ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আপত্তি

ফাইল ছবি

Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদের মেয়াদ শেষ হয়েছে গত ২৬ অক্টোবর। ফলে এরপর থেকে তাদের কোনো কার্যক্রম বিধিসম্মত নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে রাকসুর নাম ব্যবহার করে কোনো ছাত্রসংগঠনের কর্মকাণ্ড পরিচালনা থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে জনসংযোগ দপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে রাকসুর উদ্যোগে বিভিন্ন হল সংসদের মাধ্যমে জিমনেসিয়ামের সরঞ্জাম সরবরাহসহ নানা কর্মকাণ্ডের খবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। এসব সংবাদ বিভ্রান্তি সৃষ্টি করছে বলে মনে করে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাকসু ও হল সংসদের মেয়াদ গত ২৬ অক্টোবর শেষ হয়েছে। তাই ওই তারিখের পর তাদের কোনো কার্যক্রম বিধিসম্মত নয়। একইভাবে রাকসুর নাম ব্যবহার করে কোনো ছাত্রসংগঠনের তৎপরতাও বিধিবহির্ভূত। এ কারণে কোনো ছাত্রসংগঠনকে রাকসু ও হল সংসদের নাম ব্যবহার করে কর্মকাণ্ড পরিচালনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তির ফেসবুক পোস্টের মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার। তিনি লিখেছেন, রাকসুর সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে গত ৩০ সেপ্টেম্বর। এরপর বাজেট উত্তোলন করতে পেরেছেন ২১ অক্টোবর। ১১টি ছেলেদের হল ও মেয়েদের কেন্দ্রীয় জিমনেসিয়ামের সরঞ্জাম অর্ডার করে আনতে সময় লেগেছে। এ কারণে মেয়াদ শেষ হওয়ার পর কাজটি বাস্তবায়ন করতে হয়েছে। অধিবেশনে অনুমোদিত আরও অন্তত এক ডজন কাজ চলমান রয়েছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এসব কাজ কি রাকসু শেষ করবে না? 

রাকসুর এজিএস সালমান সাব্বিরও প্রশাসনের বক্তব্যের পাল্টা মন্তব্য করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই রাকসুর সভাপতি। তার অনুমোদনক্রমেই রাকসুর তহবিল থেকে অর্থ উত্তোলন করে এসব কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এ কার্যক্রম নতুন নয়; কয়েক মাস আগে থেকেই এর প্রক্রিয়া চলমান রয়েছে। বাস্তবায়নের বিভিন্ন ধাপ সম্পন্ন করতে কিছুটা সময় লাগছে। সামনেও এ ধরনের আরও কয়েকটি উদ্যোগ বাস্তবায়িত হবে।

উল্লেখ্য, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ছেলেদের ১১টি আবাসিক হল ও মেয়েদের কেন্দ্রীয় জিমনেসিয়ামের জন্য ব্যায়ামের সরঞ্জাম সরবরাহ করে রাকসু। এ ছাড়া তায়কোয়ান্দো খেলোয়াড়দের অনুশীলনের জন্য দুটি বক্সিং ব্যাগ সরবরাহ এবং ছেলেদের কেন্দ্রীয় জিমনেসিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন রাকসুর সাবেক নেতারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাবি

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাবি

রাকসু নির্বাচনের তফশিল ঘোষণা ও সিনেট অধিবেশনের দাবি আম্মারের

রাকসু নির্বাচনের তফশিল ঘোষণা ও সিনেট অধিবেশনের দাবি আম্মারের

দুই হাত নেই, পা দিয়ে লিখেই আইনে স্নাতকোত্তর বিউটির

স্বপ্ন সিভিল জজ দুই হাত নেই, পা দিয়ে লিখেই আইনে স্নাতকোত্তর বিউটির

ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে: রিজভী

ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে: রিজভী

রাকসুর এক বছরে ইশতেহারের কিছুই হয়নি, দলীয় এজেন্ডায় ব্যস্ত ছিল প্রতিনিধিরা

রাকসুর এক বছরে ইশতেহারের কিছুই হয়নি, দলীয় এজেন্ডায় ব্যস্ত ছিল প্রতিনিধিরা

আরও পড়ুন

রাকসুর জিম সরঞ্জাম বিতরণ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আপত্তি

রাকসুর জিম সরঞ্জাম বিতরণ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আপত্তি

মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাল

মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাল

এইচএসসি: সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু ৫ নভেম্বর, আবেদন করবেন যেভাবে

এইচএসসি: সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু ৫ নভেম্বর, আবেদন করবেন যেভাবে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম