Logo
Logo
×

Advertisement

জাতীয়

শ্রমিকদের চিকিৎসা ও সন্তানদের শিক্ষায় সহায়তা দেবে সরকার: আরিফুল হক

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পিএম

শ্রমিকদের চিকিৎসা ও সন্তানদের শিক্ষায় সহায়তা দেবে সরকার: আরিফুল হক

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: যুগান্তর

Advertisement

শ্রমিকদের চিকিৎসা সহায়তা এবং তাদের মেধাবী সন্তানদের লেখাপড়ার খরচ বহনে সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শ্রমিকদের চিকিৎসা, সন্তানদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

শনিবার (১০ অক্টোবর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৪তম পরিচালনা বোর্ড সভায় অনুমোদিত অসুস্থ ও দুর্ঘটনায় আহত-নিহত শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিকদের দুর্দিনে সরকারের পাশে থাকার প্রতীক এই আর্থিক সহায়তা। রিকশাচালকসহ বিভিন্ন পেশার শ্রমিকরা কঠিন রোগে আক্রান্ত হলে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করে এ সহায়তা পেতে পারেন। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়নের মাধ্যমে আবেদন করলে যাচাইপ্রক্রিয়া সহজ ও দ্রুত হবে।

মন্ত্রী বলেন, আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। শ্রমিক পরিবারের মেধাবী সন্তানদের ফলাফল ও যোগ্যতা যাচাই করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। উপযুক্ত শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যয় বহনেও সহযোগিতা করা হবে। এর মাধ্যমে তারা ভবিষ্যতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে পারবেন। 

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিকী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম। 

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ

পরবর্তী ধাপ নিয়ে সিদ্ধান্তের অপেক্ষা মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ

শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: শ্রমমন্ত্রী

শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: শ্রমমন্ত্রী

যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী: মন্ত্রী

যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী: মন্ত্রী

বিদেশে কোয়ালিটি সম্পন্ন দক্ষ শ্রমিক পাঠাতে চাই: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

বিদেশে কোয়ালিটি সম্পন্ন দক্ষ শ্রমিক পাঠাতে চাই: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

মানোন্নয়নের পাশাপাশি দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের গুরুত্ব দিতে হবে: কর্মসংস্থানমন্ত্রী

মানোন্নয়নের পাশাপাশি দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের গুরুত্ব দিতে হবে: কর্মসংস্থানমন্ত্রী

এসএসসি পাশেই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ

এসএসসি পাশেই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ

আরও পড়ুন

বিএমইউতে স্তন ক্যানসার সচেতনতা দিবস পালিত

বিএমইউতে স্তন ক্যানসার সচেতনতা দিবস পালিত

রমজানে খাদ্য সরবরাহে বড় সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী

রমজানে খাদ্য সরবরাহে বড় সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী

সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে বার্তা, প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে বার্তা, প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

চক্রান্তকারীরা চায় না কোনো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মুনাফা অর্জন করুক: রিজভী

চক্রান্তকারীরা চায় না কোনো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মুনাফা অর্জন করুক: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম